চতুৰ্দশ অধ্যায় সিহাহ্-সিত্তার হাদীস সংকলন ইমাম বুখারী (রঃ) তিনি মুসলিম অধ্যুষিত এবং ইসলামী সংস্কৃতি ও সভ্যতার লীলার্লেদ্ কুভারা নগরে ১৯৪ হিজরীর ১৩ই শাওয়াল ৮১০ ঈসায়ী সনের ২১শে জুলাই শুক্রবার জুমুআর নামাযের কিছু পরে জন্মগ্রহণ করেন । (উল্লেখ্য, বুখারা নগর উজবেকিস্তান প্রজাতন্ত্রে অবস্থিত । বর্তমানে এ নগরটি মধ্য এশিয়ার রুশ সামাজ্যের অন্তর্ভুক্ত । ইরানের সমরকন্দ হতে ৩০০ কিলোমিটার উত্তর পূর্ব কোণে অবস্থিত ৷) শৈশবকালে তার পিতা ইহকাল ত্যাগ করেন। মায়ের কাছে তিনি শৈশব লালিত পালিত হন । শৈশবে রোগাক্রান্ত হয়ে ইমাম বুখারীর চোখ বিনষ্ট হয়ে যায়। অনেক চিকিৎসার ফলেও দৃষ্টিশক্তি ফিরে না আসায় তীর মা হৃদয়ের আকুতি নিয়ে আল্লাহ্র দরবারে দিবানিশি কার্বাকাটি ও দু'আ করতে থাকেন । এক রাতে তিনি স্বপ্ন দেখেন যে তার পুত্রের চোখ ভাল হয়ে গিয়েছে। সকালে উঠে তিনি দেখতে পেলেন পুত্রের চোখের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। বিস্ময় ও আনন্দে তিনি আল্লাহ্র দরবারে দু’ রাকআত শোকরানা সালাত আদায় করেন। পাচ বছর বয়সে তাকে বুখারার একটি প্রাথমিক মাদ্রাসায় ভর্তি করা হয়। বাল্যকাল থেকেই তিনি প্রখর স্মৃতিশক্তি ও অসাধারণ মেধার অধিকারী ছিলেন। ছয় বছর বয়সে সমগ্র কুরআন মুখস্থ করেন এবং দশ বছর বয়সে প্রাথমিক শিক্ষার পরিসমাপ্তি ঘটন। এগার বছর বয়সে তিনি হাদীস শাস্ত্র অধ্যয়ন করেন এবং এজন্য তিনি তৎকালীন বুখারার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম (রহঃ) এর হাদীস শিক্ষালয়ে প্রবেশ করেন। ধোল বছর বয়সে ইমাম বুখারী (রহঃ) বুখারা ও এর নিকস্থ শহরের প্রসিদ্ধ মুহাদ্দিসগণের বর্ণিত প্রায় সকল হাদীস মুখস্থ করেন। হাদীস সংগ্রহের জন্য বিদেশ গমন ৪ সর্বপ্রথম হাজ্তবের মাধ্যমে ইমাম বুখারী (রঃ)-এর হাদীস সংগ্রহের জন্য বিদেশযাত্রা শুরু হয়। ১৬ বছর বয়সে তার মা ও বড় ভাই আহ্মদ সহ হজ্তবের উদ্দেশ্যে মন্ধায় গমন করেন। মা এবং ভাই দেশে ফিরে আসলেও তিনি তথায় থেকে যান । তিনি মকন্ধা ও মদীমায় কয়েক বছর অবস্থান করে তথাকার প্রসিদ্ধ মুহান্দিসগণের নিকট থেকে হাদীস শিক্ষা লাভ করতে থাকেন। এ সময় তিনি ‘কাযায়াস সাহাবা ওয়াত তাবিঈন'’ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।