সাহাবা চরিত 0 ২৭৬ অধিকাংশ সময় তিনি মদীনায় রাসূল (সাঃ)-এর কাছে কাটাতেন। তিনি তাকে শিক্ষা-দীক্ষা প্রদান করে শিষ্টাচার এবং যাবতীয় গুণে গুণান্বিত করে তোলেন । অনেক সময় হযরত সুরাকা (রাঃ) নিজেও রাসূল (সাঃ)-কে জিজ্ঞেস করে অনেক জিনিস জেনে নিতেন । যার ফলশ্রুতিতে তিনি অল্প সময় ইলমের এক বিশাল ভাণ্ডার কর য়ত্ব করতে সক্ষম হন । তিন একজন কবিও ছিলেন। তিনি হযরত উসমান (রাঃ)-এর খিলাফতকালে ২৪ হিজরীতে তিনি ইন্তিকাল করেন। তিনি অল্প সময় রাসূল (সাঃ)-এর গভীর সান্নিধ্য লাভ করলেও তার থেকে তিনি মাত্র ১৯টি হাদীস রেওয়ায়েত করেছেন। হযরত হাফ্সা (রাঃ) উম্মুল মু'মেনীন হযরত হাফসা (রাঃ) হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলীফা হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর কন্যা । তার মাতার নাম যয়নব বিন্তে মায্উন । তিনি নবুওয়াতের পাচ বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি স্বীয় পিতা হযরত উমর (রাঃ)-এর সাথে ইসলাম গ্রহণ করেন । প্রথমে তার কুরাইশ বংশের খুনাইস ইব্নে হোযাফার সাথে বিবাহ হয়। হযরত হাফসা (রাঃ) স্বামীর সাথে মদীনা হিযষরত করেন । খুনাইস বদর যুদ্ধে আহত হয়ে মদীনায় ইন্তিকাল করলে হাফসা বিধবা হন । হযরত উমর (রাঃ) হযরত আবু বকর (রাঃ) এবং হযরত উসমান (রাঃ)-এর কাছে তার বিবাহের পয়গাম প্রদান করেন। তাদের সাথে বিবাহ বন্ধন না হওয়ায় স্বয়ং রাসূল (সাঃ) হাফসার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। এ শুভ বিবাহ সম্পন্ন হয় তৃতীয় হিজরীতে উদ যুদ্ধের পরের দিন। রাসূল (সাঃ) গুরসে তার কোন সন্তান জন্মেনি । তিনি ছিলেন তীঙ্ষু বুদ্ধির অধিকারীণী ৷ তিনি ছিলেন অত্যন্ত ইবাদত গুজার এবং ধর্মপরায়ন রমণী । তিনি রাতে নামায আদায় করতেন আর দিনে রোযা রাখতেন তিনি সাধারণত নির্লিপ্ত জীবন-যাপন করতেন । তনি রাসূল (সাঃ)-এর অন্যান্য সহধর্মিনীদের ন্যায় খায়বার যুদ্ধের গণীমতের অংশ পেয়েছিলেন। তিনি রাসূল (সাঃ)-এর ইন্তিকালের পর কোষাগার হতে প্রায় এক হাজার দিরহাম ভাতা লাভ করেন। কুরআন সংগ্রহে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয় । তিনি সর্বমোট ৬০টি হাদীস বৰ্ণনা করেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।