দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ٢٨٦
📝 نص 📖 PDF

সাহাবা চরিত 0২৭৫ হত্যার প্রতিশোধ নেয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করে। তাই সে তৃতীয় হিজরীতে সাহাবী যায়দ ইবনে দাসনা (রাঃ)-কে ক্রীতদাস রূপে ক্রয় করে হত্যা করত প্রতিশোধ গ্রহণ করে। মক্কা বিজয়ের সফওয়ান (রাঃ)-এর অন্তর ক্রমশঃ ইসলামের দিকে ঝুঁকতে থাকে হুনাইনের যুদ্ধে অর্জিত গনীমতের মাল থেকে রাসূল (সাঃ) তাকে একশত উট উপঢৌকন প্রদান করেছিলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই তার হৃদয় রাসুল (সাঃ)-এর উপর দুর্বল হয়ে পড়ে। তাই তিনি গোযওয়ায়ে তায়েফের অব্যবহিত পরই পবিত্র ইসলামে দীক্ষিত হন । অবশ্য তার স্ত্রী তীর পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু এতদসত্ববেও রাসূল (সাঃ) তীদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেননি । এমনকি উভয়ের বিবাহ পুনঃ নবায়নও করেননি । হিযরতের ফযিলত অবহিত হয়ে তিনি ইসলাম গ্রহণের পর পরই হিযষরত করে মদীনায় চলে আসেন ৷ তথায় তিনি হযরত আব্বাস (রাঃ)-এর কাছে আশ্রয় গ্রহণ করেন । মদীনায় তীর পদার্পণের খবর রাসূল (সাঃ) জানতে পেরে তাকে বললেন, ফতেহ মন্ধার পর কোন হিযরত নেই । তাই তুমি মক্কায চলে যাও । রাসূল (সাঃ) এ নির্দেশ পেয়ে তিনি মক্কায় চলে আসেন এবং বাকী জীবন এখানেই অতিবাহিত করেন। হযরত উমর (রাঃ)-এর খিলাফতকালে সিরিয়ায় অভিযান পরিচালিত হলে তিনি এতে অংশ গ্রহণ করেন । মৃত্যুকালে তিনি উমাইয়্যা এবং আবদুল্লাহ নামে দু'পুত্র সন্তান ইয়াদগার রেখে যান। তিনি শেষ দিকে ইসলাম গ্রহণ করলেও রাসূল (সাঃ)-এর গভীর সান্নিধ্য লাভ করেছিলেন। যার পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক হাদীসে নববী তিনি রেওয়ায়েত করেন। হযরত সুরাকা ইব্নে মালেক (রাঃ) ইসলাম দীক্ষিত হওয়ার পূর্বে তিনি ইসলাম বৈরী এবং রাসূল (সাঃ)-এর চরম শত্রু ছিলেন। মক্কা থেকে হিযরতের পরপরই কুরাইশ কর্তৃক মুহাম্মদের দ্বি-খণ্ডিত শির আনার পুরস্কার ঘোষণা হলে তিনি কোষমুক্ত তলোয়ার নিয়ে ঘোড়ায় সাওয়ার হয়ে পুরস্কার লাভের উন্মত্ততায় তার পিছনে ছুটেছিল। এতই চরম ছিল তার ইসলাম বিদ্বেষ । হযরত সুরাকা (রাঃ)-এর ইসলাম গ্রহণ সম্পর্কে দু'টি অভিমত পাওয়া যায়। এক বৰ্ণনা মতে রাসূল (সাঃ) হুনায়ন এবং তায়েফের যুদ্ধ শেষে ফেরার পথে জি'রানা নামক স্থানে সুরাকার সাথে সাক্ষাত ঘটে এবং এ সময় তিনি ইসলাম গ্রহণ করেন। অপর. এক বর্ণনা অনুযায়ী মক্কা বিজয়ের দিন তিনি ইসলামে দীক্ষিত হন । অবশ্য প্রথম অভিমতটি অধিক গ্রহণযোগ্য ৷ বিদায় হজ্বে তিনি রাসূল (সাঃ)-এর সাথে ছিলেন। তিনি শেষের দিকে ইসলাম গ্রহণ করলেও রাসূল (সাঃ)-এর গভীর স্রান্নিধ্য লাভ করেছিলেন। www.eelm.weebly.com

— صفحة ٢٧٣ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.