সাহাবা চরিত 0 ২৭৪ প্রখ্যাত বীর ও সাহসী ব্যক্তি ছিলেন। এজন্য সকল সঙ্কটময় মুহূর্ত উত্তরণের জন্য তিনি নির্বাচিত হতেন । প্রমান স্বরূপ উল্লেখ করা যেতে পারে, রাসূল (সাঃ) ৯ম হিজরীতে হযরত যেহ্হাক (রাঃ)-এর কাবীলা বনী কেলাবের উদ্দেশ্যে যে সারিয়া প্রেরণ করেছিলেন এটা তারই নেতৃত্বাধীন ছিল । বিভিন্ন যুদ্ধ-বিখহে অংশ গ্রহণ ছাড়াও তিনি বিশেষভাবে রাসূল (সাঃ)-এর নিরাপত্তার খিদমত আঞ্জাম দিতেন । এমনকি কোন কোন সময় তিনি কোষমুক্ত তলোয়ার নিয়ে রাসূল (সাঃ)-এর পাশে দাড়িয়ে থাকতেন ৷ যার পরিপ্রেক্ষিতে তিনি রাসূল (সাঃ) কর্তৃক ‘সিয়াফে রাসূল’ বা রাসূল (সাঃ)-এর তলোয়ার এ সম্মানিত উপাধিতে ভূষিত হয়েছিলেন । হাদীস রেওয়ায়েতের ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা পরিলক্ষিত হয়না । তিনি মাত্র চারটি হাদীস বর্ণনা করেছেন। হযরত সালমা ইব্নে আকওয়া (রাঃ) তিনি ৬ষ্ট হিজরীতে ইসলাম গ্রহণ করেন। তিনি পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন ত্যাগ করে মদীনায় হিযরত করেন । ইসলাম গ্রহণের পর সর্ব প্রথম বাইয়াতে রেজওয়ানে উপস্থিত থাকার সৌভাগ্য তীর হয়েছিল। ৬ষ্ঠ হিজরীর পর অনুষ্ঠিত সকল যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেন । এতে তিনি বীরত্বপূর্ণ " ভূমিকা রাখেন । হাওয়াজেন যুদ্ধে তিনি কাফেরদের গুপ্তচরকে হত্যা করেছিলেন। তিনি কয়েকটি সারিয়্যাতেও অংশ নেন। এর মধ্যে বনী কিলাব সারিয়্যা বিশেষভাবে উল্লেখযোগ্য । এতে তিনি সাধারণ সৈনিক বেশে অংশ নিয়েছিলেন। রাসূল (সাঃ)-এর ইন্তিকালের পরও তিনি মদীনাতে ছিলেন। হযরত উসমান (রাঃ)-এর শাহাদতের পর তিনি মদীনা থেকে ‘রবজাহ’ নামক স্থানে চলে যান। এখানে তিনি বিবাহ করে বসবাস করতে থাকেন । তিনি ছিলেন জ্ঞানে-গুণে অতুলনীয় । রাসূল (সাঃ) থেকে তিনি বহু হাদীস মুখস্থ করেন। তার রেওয়ায়েতকৃত ৭৭টি হাদীসের সন্ধান বিভিন্ন হাদীস গ্রন্থে পাওয়া যায়। তীর কাছ হতে বহু সংখ্যক রাবী হাদীস বর্ণনা করেছেন। একদিন তিনি কোন এক কাজের জন্য রবজাহ থেকে মদীনা আগমন করেন! এর পর তিনি আর রবজায় ফিরে যেতে পারেননি। আল্লাহ্র ডাকে লাববাইক বলে তিনি ৭৪ হিজরী মদীনাতে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর । হযরত সফওয়ান ইব্নে উমাইয়্যা (রাঃ) জাহেলী যুগে সফওয়ানের বংশধর অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী ছিল। সে এবং তার পিতা উমাইয়্যা ইসলামের ঘোরতর শত্রু ছিল। হযরত বিলাল (রাঃ) তাদের গোলাম ছিল। বিলালের ইসলাম গ্রহণের দায়ে তারা তাকে অমানষিক নির্যাতন করে। বদর যুদ্ধে উমাইয়্যা নিহত হলে সফওয়ান পিতৃ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।