দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৭৩ ইবনে জাররাহ (রাঃ)-এর সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হন; বদর যুদ্ধে তিনি শরীক ছিলেন। বদর যুদ্ধের পরব বিখ্যাত ইহুদী কবি কা'ব ইবনে আশরাফকে তিনি রাসূল (সাঃ)-এর নির্দেশে এক বিশেষ কৌশল অবলম্বন করে হত্যা করেছিলেন। ঘটনাটি বুখারী শরীফে বিস্তারিতভাবে বিধৃত হয়েছে। উহুদ যুদ্ধে তিনি মুসরিম সৈন্যবাহিনীর সংরক্ষণে নিয়োজিত ছিলেন। রাসূল (সাঃ)-এর সাথে প্রবঞ্চনা ও প্রতারণাকারী নাযীর গোত্রকে তিনি ৪র্থ হিজরীতে মদীনা থেকে বিতাড়িত করেন । বনী কুরায়যার যুদ্ধেও তাঁর বিরাট ভূমিকা ছিল। ৯ম হিজরীতে অনুষ্ঠিত তাবুক যুদ্ধে গমনের পূর্বে রাসূল (সাঃ) তার উপর মদীনার রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেন। হযরত উমর (রাঃ) হযরত মুহাম্মদ ইব্নে মাসলামা (রাঃ)-কে রাষ্ট্রীয় কর্মচারীদের যাবতীয় কর্মকাণ্ডের তদারকীর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন । তিনি উমর (রাঃ)-এর খিলাফতের শেষ পর্যন্ত মদীনাতেই ছিলেন। এর পর রাবযায় গিয়ে বসবাস করতে থাকেন । হযরত আলী (রাঃ)-এর সময় সংঘটিত আত্মঘাতী উক্ট্রের এবং সিফ্‌ফিনের যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করেন। তিনি হিজরী ৪৬ সনে হযরত মুয়াবিয়া (রাঃ) এর শাসনামলে নিজ গৃহে সিরীয় কোনু এক ব্যক্তির তলোয়ারের আঘাতে শাহাদত বরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর । তদানীস্তন মদীনার শাসনকর্তা মারওয়ান তাঁর জানাযার নামায পড়ান । তাকে মদীনার জান্নাতুল বাকীতে দাফন করা হয়। তিনি সু-দীর্ঘকাল রাসূল (সাঃ)-এর গভীর সাহচর্যে কাটান এবং তীর থেকে অগণিত হাদীস শ্রবণ করেন। কিন্তু তার মাত্র ৬টি রেওয়ায়েত হাদীসের কিতাবসমূহে পাওয়া যায় । হযরত যায়েদ ইব্‌নে খালেদ আল জুহানী (রাঃ) ৬ষ্ঠ হিজরীতে অনুষ্ঠিত হুদায়বিয়ার সন্ধির পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। এর পর তিনি মদীনাতে চিরস্থায়ী ভাবে বসবাস করতে থাকেন। হুদায়বিয়ার সন্ধির সময় তিনি তথায় উপস্থিত ছিলেন। মক্কা বিজয়ের সময় তিনি স্ব-গোত্রের সাথে ছিলেন। তিনি সর্বমোট ৮১টি হাদীস বর্ণনা করেন৷ তার মৃত্যু সন নিয়ে বহু মতানৈক্য রয়েছে । তবে বিশুদ্ধ বর্ণনা মতে তিনি ৭৮ হিজরীতে মদীনায় ইন্তিকাল করেন। মৃত্যুকালে তীর বয়স হয়েছিল ৮৫ বছর । হযরত যেহ্হাক ইবনে সুফইয়ান (রাঃ) মন্ধা বিজয়ের পূর্বে তিনি ইসলামে দীক্ষিত হন! ইসলাম গ্রহণের পর রাসূল (সাঃ) তীকে তীর সম্পৃদায়ের নব মুসলিমদের নেতা নির্ধারণ করেন। মক্কা বিজয়ের সময় যখন মুসলমানদের সমস্ত গোত্র একত্রিত হতে লাগল তখন তিনি স্বীয় গোত্রের ন”শত মুসলমানদের এক বিরাট দল নিয়ে তথায় আসেন । তিনি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।