দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0২৯ কারা আহ্‌লে বাইত $ লোকেরা যায়েদ ইবনে আরকাম (রাঃ)-কে জিজ্ঞেস করল, আহলে বাইত কারা? তিনি বলনে, আলী (রাঃ)-এর বংশধর, যা“ফর (রাঃ)-এর বংশধর, আকীল (রাঃ)-এর বংশধর ও আব্বাস (রাঃ)-এর শধরগণ । আহলে বাইতকে চিনার অর্থ রাসূল (সাঃ)-এর সাথে তীদের বংশগত এবং আত্মীয়তার সম্পর্ক কি ধরনের তা জানা । যাতে সে অনুপাতে তাঁদের সম্মান করা যেতে পারে। রাসূল (সাঃ) বলেছেন- “আমি তোমাদের মাঝে দু'টি বিষয় রেখে যাচ্ছি, যতক্ষণ এ দু’টিকে আঁকড়িয়ে ধরবে ততক্ষণ তোমরা গোমরাহ হবে না। কিতাবুল্লাহ এবং আমার আহলে বাইত অতএব তোমরা চিন্তা কর আমর পর তাদের হক আদায়ের ব্যাপারে তোমরা কিরূপ আচরণ করবে? ”রাসূল (সাঃ) আহলে বাইতকে চিনা জাহান্নাম থেকে মুক্তি লাভের ওসীলা ৷ তাদেরকে ভালবাসা পুলসিরাত অতি সহজে অতিক্রম করার কারণ এবং তাদের সাহায্য করা আযাব থেকে পরিত্রাণ লাভের উপায় বলে হাদীসে বর্ণিত হয়েছে। বহু হাদীসে আহলে বাইতের মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে এবং সেগুলো দ্বারা তাদের সম্মান করা জরুরী বলে প্রমাণিত হয়েছে। আহলে বায়তের প্রতি সম্মানঃ হযরত আবদুল্লাহ্‌ বিন্‌ হাসান (রহঃ) বর্ণনা করেন, আমি কোন এক প্রয়োজনে উমর ইব্‌নে আবদুল আযীয (রহঃ)-এর কাছে যাওয়াতে আমাকে দেখে তিনি বললেন, আপনার কোন প্রয়োজন দেখা দিলে অন্য কাউকে আমার কাছে পাঠিয়ে দিবেন অথবা একটি লিখে পাঠাবেন। আপনি নিজে কষ্ট করে আসবেন না । কেননা আল্লাহ্‌ আপনাকে আমার দরজায় দেখবেন অথবা আমি আপনাকে আমার দরজায় দেখব এটা আল্লাহ্র দরবারে আমার জন্য সত্যিই লজ্জার বিষয় । হাকেম শা'বী বর্ণনা করেন, যায়েদ ইবনে সাবিত (রাঃ) আপন মায়ের জানাযা আদায় করলেন। নামাযান্তে তার সওয়ারী আনা হল ৷ ইব্‌নে আব্নাস (রাঃ) সওয়ারীর লাগাম ধরলেন ৷ তখন যায়েদ ইবৃনে সাবিত (রাঃ) তাকে লক্ষ্য করে বললেন, ‘হে রাসূলুল্লাহর চাচাত ভাই! আপনি লাগাম ছেড়ে দিন । তখন ইবনে আব্বাস (রাঃ) বললেন, আমাদেরকে আলেমদের এরূপ সম্মান করতেই আদেশ করা হয়েছে’ যায়েদ ইব্‌নে সাবিত (রাঃ)-এটা শুনে তীর হাত চুম্বন করে বললেন, আমাদেরকেও আহলে বাইতের প্রতি এরূপ সন্মান করার নির্দেশ দেয়া হয়েছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।