সাহাবা চরিত 3 ২৭০ হন। প্রথম খলীফা হযরত আবু বকর (রাঃ) তীকে সেনাপতি নিযুক্ত করে ইয়ারমুক অভিযানে প্রেরণ করেছিলেন। অবশ্য যুদ্ধ চলাকালীন অবস্থায় প্রথম খলীফার ইন্তিকাল হলে হযরত উমর (রাঃ) খলীফা পদে অধিষ্ঠিত হন এবং ১৩ হিজরীতে তাকে সেনাপতির পদ থেকে সাময়িকভাবে বরাখাস্ত করেন । হযরত খালিদ (রাঃ) এ আদেশ স্বাভাবিক ভাবেই মেনে নেন এবং সাধারণ সৈনিক বেশে বাকী যুদ্ধে শরীক থাকেন। কিন্তু হযরত খালিদ কবি আশয়াছ ইবনে কায়েসকে এক হাজার দিনার উপঢৌকন প্রদানের অভিযোগে হযরত উমর (রাঃ) ১৭ হিজরীতে তাকে সম্পূর্ণভাবে পদচ্যুত করেন। এর কিছুদিন পর খলীফা তাকে রাহা, হিরান, আমদ এবং লারতার অঞ্চল সমূহের গভর্নর নিয়োগ করেন। এ দায়িত্বে এক বছর বহাল থাকার পর তিনি পদত্যাগ করেন । উল্লেখ্য, হযরত খালিদ (রাঃ) ইসলাম গ্রহণ করার পর মাত্র ১৪ বছর জীবিত ছিলেন। এ সময়ের মধ্যে তিনি সোয়াশ ভিনু বর্ণনায় তিনশত যুদ্ধে সফল অংশ নেন। মহান দ্বিত্বিজয়ী সেনাপতি হযরত খালিদ (রাঃ) ২১ অথবা ২২ হিজরী মোতাবেক ৬৪৩ খৃষ্টাব্দে ইন্তিকাল করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর । অধিকাং: চরিতকারদের মতে তিনি হেমসে ইন্তিকাল করেন এবং তথায়ই তাকে সমাহিত করা হয়। তিনি অধিকাংশ সময় ইসলামী সমরাভিযানে কাটিয়ে দেয়ার ফলে হাদীসে নববীর তেমন একটা খিদমত আঞ্জাম দিয়ে যেতে পারেননি তবুও তার থেকে বর্ণিত ১৮টি হাদীসের সন্ধান পাওয়া যায় । হযরত মুয়াবিয়া (রাঃ) হযরত মুয়াবিয়া (রাঃ) পিতার সাথে মঙ্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। অন্য এক বর্ণনা মতে মুয়াবিয়া (রাঃ) হুদাইবিয়ার সন্ধির সময় ইসলাম গ্রহণ করেন কিন্তু পিতার ভয়ে তা প্রকাশ করেননি । তিনি হুনাইন এবং তায়েফের যুদ্ধে রাসুল (সাঃ)-এর সাথে ছিলেন । তিনি ছিলেন রাসূল (সাঃ)-এর কাতিবে অহীর অন্যতম একজন প্রথম খলীফা হযরত আবু বকর (রাঃ)-এর খিলাফতকালে মুয়াবিয়া (রাঃ)-এর প্রতিভার বিকাশ ঘটে । তিনি শামের অভিযানসমূহে অংশগ্রহণ করেন। হযরত উমর (রাঃ)-এর খিলাফতের শেষের (রাঃ) রোমীয়দের পরাজিত করে সে এলাকা পুনঃদখল করেন। হযরত উমর (রাঃ) তাকে কাইসারিয়ার অভিযানে প্রেরণ করলে অতি সহজে তিনি তা দখল করেন। ১৮ হিজরীতে খলীফা উমর (রাঃ) তাকে দামেঙ্কের গভর্নর নিযুক্ত করেন। তিনি চার বছর এ পদে বহাল ছিলেন। তার অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা এবং অসীম সাহসের জন্য হযরত উমর (রাঃ) তাকে “আরবের কিস্রা” উপাধিতে ভূষিত করেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।