সাহাবা চরিত 0 ২৬৯. খেদমতে হাযির হয়ে দেখতে পেলেন যে, ক্ষুধায় রাসূল (সাঃ)-এর চেহারা মোবারক বিবর্ণ হয়ে গিয়েছে। তিনি তাড়াতাড়ি ফিরে আসেন। পথে এক ইহুদীর সাক্ষাত ঘটে । সে তার উটকে পানি পান করাতে ছিল। তখন কা'ব ইহুদীর সাথে প্রতি বালতির বিনিময়ে একটি খেজুর চুক্তি করে কিছুক্ষণ কূপ থেকে পানি উঠালেন এবং এটাতে যে খেজুর তিনি পেয়েছিলেন, তাই নিয়ে রাসূল (সাঃ)-এর খেদমতে হাজির হলেন । এটা দ্বারাই প্রতীয়মান হয় যে, তার মধ্যে রাসূল প্রীতি কত প্রগাঢ় ছিল। রাসূল (সাঃ)-এর ইনতিকালের পর তিনি কুফায় বসতি স্থাপন করেন । তিনি হযরত কা'ব (রাঃ), রাসূল (সাঃ), হযরত ওমর (সাঃ) এবং হযরত বিল্লাল (রাঃ) হতে হাদীস বর্ণনা করেছেন। তিনি ৫১ হিজরীতে ৭৫ বছর বয়সে মদীনায় ইনতিকাল করেন । মৃত্যুকালে তিনি চার পুত্র রেখে যান। তারা প্রত্যেকেই হাদীস বর্ণনা করেছেন। তারা হলেন-ইসহাক, আবদুল মালেক, মুহাম্মদ ও রাবী। হযরত খালিদ ইব্নে ওয়ালিদ হযরত খালিদ ইবনে ওয়ালিদের সঠিক জন্য তারিখ জানা যায়না ৷ বিভিন্ন বর্ণনা মতে রাসূল (সাঃ)-এর নবুওয়াত প্রাপ্তির সময় তাঁর বয়স হয়েছিল ২৪ অথবা ২৫ বছর ৷ এ হিসাবে তিনি নবুওয়াতের ১৫ অথবা ১৬ বছর পূর্বে জন্মগ্রহণ করেন। ইব্নে আসাকির বলেন, হযরত খালিদ (রাঃ) হযরত ওমরের সমবয়সি ছিলেন। হযরত খালিদের নসবনামা হল-খালিদ ইবনে ওয়ালিদ ইব্নে মুগিরাহ ইবনে আবদুল্লাহ ইবনে উমর অথবা আমর ইব্নে মাখজুম ইব্নে ইয়াকজাহ ইব্নে মাররাহ ইব্নে কা'ব ইবনে লুববীউল কারাশী । হযরত খালিদ (রাঃ)-এর উর্ধ্বতন সপ্তম পুরুষ মাররাহ ইব্নে কা'ব পর্যন্ত গিয়ে তার বংশধারা রাসূল (সাঃ) “বং হযরত আবু বকর (রাঃ)-এর বংশের সাথে মিলিত হয়েছে। প্রাথমিক জীবনে খালিদ ছিলেন ইসলামের ঘোর শত্রু । বদর, উহুদ এবং খন্দকে তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেন৷ তার ভাই ওয়ালিদের আহবানে তিনি পূর্বে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গহণ করেন। ইসলাম গ্রহণ করে সর্ব প্রথম তিনি মু’তার যুদ্ধে অংশ নেন। এ যুদ্ধ সংঘটিত হয়েছিল তার ইসলাম গ্রহণের মাত্র দু'মাস পরে । এ যুদ্ধে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করে রাসূল (সাঃ)-এর কাছে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি মক্কা বিজয়, হুনাইন, তায়েফ এবং তীবুক অভিযানে অংশগ্রহণ করেন। দমম হিজরীতে বিদায় হম তিনি রাসূল (সাঃ)-এর সহযাত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। হযরত আবু বকর (রাঃ)-এর খিলাফতকালে হযরত খালিদের অসাধারণ সামরিক কৃতিত্বের বিকাশ ঘটে । এ সময় তিনি বহু অঞ্চল বিজয় করতে সক্ষম www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।