সাহাবা চরিত 9 ২৬৮ বিজয়ের দিন নাজরানে পালিয়ে যায়। তিনি রাসূল (সাঃ) হতে ৪৬টি হাদীস বৰ্ণনা করেন। বিশুদ্ধ হাদীস গ্রন্থে তা সংগৃহীত হয়েছে। তীর ইন্তিকালের সঠিক সময় জানা যায়না ৷ হযরত কাতাদা ইব্্নে নোমান (রাঃ) হযরত কাতাদা (রাঃ) আকাবায়ে সানীতে ইসলাম গ্রহণ করেন । বদর ও উহুদ যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেন। উহুদ যুদ্ধে খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে লড়ার সময় এক পাষণ্ড মুশরিকের আঘাতে তার এক চক্ষু উপড়ে পড়ে । কিন্তু দেহচ্ছুত চক্ষুটি যথাস্থানে রাখার পর রাসূল (সাঃ) দোয়া করলে আল্লাহ্র অপার মহিমায় এটা পূর্ণ ভাল হয়ে যায়। এটা এক অত্যাশ্চার্য ঘটনা । কোন কোন চরিতকার এ ঘটনাকে বদরের সাথে সম্পৃক্ত করেছেন। কিন্তু এটা যথার্থও সঠিক নয়। মূলতঃ এটা উহুদেরই ঘটনা । ইমাম মালেক, দারকুতনী, বায়হাকী এবং হাফেয ইব্নে আবদুল বার এ অভিমতকেই প্রাধান্য দিয়েছেন। মক্কা বিজয়ের সময় তিনি রাসূল (সাঃ)-এর সাথে ছিলেন । এ সময় তাঁর হাতে বনু বকরের পতাকা ছিল। হুনাইনের যুদ্ধে তিনি শরীক ছিলেন এবং বীরত্বপূর্ণ ভূমিকা প্রদর্শন করেন। রাসূল (সাঃ) হিজরী ১১ সনে উসামা ইব্নে যায়দ (রাঃ)-এর নেতৃত্বে যে সেনাবাহিনী প্রেরণ করেন হযরত কাতাদা (রাঃ) এটাতে শরীক ছিলেন। তিনি হযরত উমর (রাঃ)-এর খিলাফতকালে হিজরী ২৩ সনে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তীর বয়স হয়েছিল ৬৫ বছর । খলীফা উমর (রাঃ) তীর জানাযা নামাযের ইমামতি করেন। তাকে কবরে রাখার জন্য হযরত উমর (রাঃ), হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এবং হযরত মুহাম্মদ ইব্নে মুসলিম (রাঃ) তাঁর কবরে অবতরণ করেন! এটা ছিল তার জন্য বিশেষ সৌভাগ্যের ব্যাপার । মৃত্যুকালে তিনি উমর ও উরাইদ নামে দু’পুত্র রেখে যান । হযরত কা’ব ইব্নে উয্রা (রাঃ) হযরত কা’ব ইব্নে উযরা (রাঃ) হিযরতের পর ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলামের সকল যুদ্ধে অংশগ্রহণ করেন । কোন এক যুদ্ধে তার একটি হাত কেটে গিয়েছিল । হুদায়বিয়ার ওমরাতে তিনি রাসূল (সাঃ)-এর সাথে ছিলেন। এ সময় তার মাথায় এত বেশী উকুন হয়েছিল যে, উকুন তার নাকে মুখে এসে পড়ত ৷ রাসূল (সাঃ) এটা দেখে তাকে মস্তক মুণ্ডন করতে বলল্নেন। হযরত কা’ব (রাঃ) তখন যদিও ইহরাম অবস্থায় ছিলেন, তবুও রাসূল (সাঃ)*এর নির্দেশ - পালনার্থে মস্তক মুণ্ডন করেন এবং কষ্ট হতে মুক্তি লাভ করেন। ন্যায়েক্ সমর্থন ও রাসূল গ্রীতি-এ দু'টি বস্তু তার চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। তিবরানীর “কিতাবুল আউসাত” গ্রন্থে বর্ণিত হয়েছে যে, একদিন কা’ব রাসূল (সাঃ)-এর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।