সাহাবা চরিত 0 ২৬৭ হাবশায় অবস্থান কালে তার স্বামী ইসলাম ধর্ম ত্যাগ করে খৃষ্টধর্ম গহণ করেন। ফলে উম্মে হাবীবা তথায় নিঃসঙ্গ জীবন-যাপন করতে থাকেন । এরই মধ্যে রাসূল (সাঃ)-এর সাথে বিবাহের পয়গাম তার কাছে পৌছে। ৬ অথবা ৭ হিজরীতে এ বিবাহ সম্পন্ন হয়। তখন তার বয়স হয়েছিল ৩৬ অথবা ৩৭ বছর ৷ বিবাহের পর উম্মে হাবীবা হাবশা হতে জাহাজযোগে মদীনায় আগমন করেন,, তখন রাসূল (সাঃ) খায়বরে অবস্থান করছিলেন । রাসূল (সাঃ)-এর সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হওয়ার পর তার পিতা আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন । তিনি মজবুত ঈমানের অধিকারী ছিলেন। তিনি হাদীসে নববীর উপর অত্যন্ত কঠোর আমল করতেন। তিনি ৬৫টি হাদীস রেওয়ায়েত করেন। তিনি রাসূল (সাঃ) এবং উন্মুল মু’মেনীন হযরত যয়নব বিন্তে জাহাশ (রাঃ) থেকে হাদীস গ্রহণ করেন। তিনি হযরত মুয়াবিয়া (রাঃ)-এর শাসনামলে 88 হিজরীতে ইনতিকাল করেন । মৃত্যুকালে তীর বয়স হয়েছিল ৭৩ বছর ৷ তীকে মদীনা মুনাওয়ারাতে সমাহিত করা হয়। হযরত উম্মে আতিয়্যাহ (রাঃ) হযরত উম্মে আতিয়্যাহ (রাঃ) হিযরতের পূর্বে ইসলাম গ্রহণ করেন । তিনি রাসূল (সাঃ)-এর সাথে ইসলামী কয়েকটি যুদ্ধে অংশ গ্রহণ করেন। খায়বরের যুদ্ধে তার অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ যুদ্ধের ময়দানে তিনি খাবার তৈরী করা, মালামাল সংরক্ষণ করা, রুগীদের সেবা করা এবং যুদ্ধাহতদের পট়্িবাধা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পালন করতেন । সমাজ সেবমূলক ' কাজে তিনি সদা-সর্বদা নিয়োজিত থাকতেন। এলাকার মহিলা মৃতদের গোসলের কাজ তিনিই করতেন। মেয়ে সুলভ সামাজিক কাজে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন । খোলাফায়ে রাশেদার দীর্ঘ শাসনামলের কোন এক যুদ্ধে তার এক পুত্র আহত হয়ে বসরায় গেলে তিনিও তথায় গমন করেন। কিন্তু বসরায় পৌছার একদিন পূর্বে তীর পুত্র ইন্তিকাল করেন । হযরত উম্মে আতিয়্যাহ (রাঃ) বসরার বনু খলফের প্রাসাদে অবস্থান করেন। তার মৃত্যু সন সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়না । হযরত উম্মে আতিয়্যাহ (রাঃ) রাসূল (সাঃ) এবং হযরত উমর (রাঃ) হতে হাদীস বর্ণনা করেন । তার রেওয়ায়েতকৃত হাদীসের ংখ্যা 8৪১টি । হযরত উত্বে হানী (রাঃ) হুবায়রা ইবনে আমর ইব্নে আয়েযষ আল মাখযুমীর সাথে উন্মে হানীর বিয়ে হয়। হিজরী ৮ সনে মক্কা বিজয়ের পর তিনি মুসলমান হন । রাসূল (সাঃ) সে দিন তার গৃহে গোসল করেন এবং চাশতের নামায আদায় করেন। তিনি নিজ গৃহে আত্মীয় সম্পর্কিত দু'জন মুশরিককে আশ্রয় দিয়েছিলেন। রাসূল (সাঃ) তাদের এ আশ্রয় মুঞ্জুর করেন। (মুসনাদ, ৬ষ্ট খণ্ড) তীর স্বামী হুবায়রা মক্কা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।