দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৬৬ মোতাবেক তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন । অন্যান্য মুসলমানদেরকেও তিনি এ ব্যাপারে উদ্বদ্ধ করেন। ইসলাম গ্রহণ করার পর দীর্ঘদিন মদীনাতে রাসূল (সাঃ)-এর একান্ত সাহচর্য লাভ করার কারণে তিনি হাদীসের এক বিশাল ভাণ্ডার হৃদয়পটে প্রথিত করে রাখতে সক্ষম হয়েছিলেন। অবশ্য বিভিন্ন হাদীস গ্রন্থে তীর থেকে বর্ণিত সর্বমোট ৯৫টি হাদীসের সন্ধান পাওয়া যায়। হযরত ইব্‌নে আবি আওফা (রাঃ) দীর্ঘ জীবন লাভ করেছিলেন। উমাইয়াদের শাসনামলে তিনি জীবিত ছিলেন। শেষ জীবনে তিনি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। এ অবস্থায় তিনি ৮৬ থেকে ৮৮ হিজরীর মধ্যে ইন্তিকাল করেন৷ কুফায় মৃত্যুবরণকারী সাহাবীদের মধ্যে তিনি হলেন সর্বশেষ সাহাবী । হযরত উবাদা ইবনুস সামিত (রাঃ) নবুওয়াতের একাদশ বর্ষে মন্ধায হজ্বের মৌসুমে রাসূল (সাঃ)-এর দাওয়াতে সর্ব প্রথম যে ছ’জন আনসার সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন হযরত উবাদা ইবনুস সামিত (রাঃ) ছিলেন তাদের অন্যতম ৷ অন্য এক বর্ণনা মতে তিনি আকাবায়ে সানীতে ইসলাম গ্রহণ করেছিলেন । তিনি তৃতীয় আকাবাতেও উপস্থিত ছিলেন। এ আকাবায় রাসূল (সাঃ) তাকে কাওয়াফেল গোত্রের প্রতিনিধ নিযুক্ত করেছিলেন। বদর, উহুদসহ তিনি সকল যুদ্ধে রাসূল (সাঃ)-এর সাথে ছিলেন। বাইয়াতে রেদওয়ানে উপস্থিত থাকার সৌভাগ্য তার হয়েছিল । প্রথম খলীফা হযরত আবু বকর (রাঃ)-এর খিলাফত কালে সিরিয়ার কয়েকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন হযরত উমর (রাঃ)-এর সময় মিসর বিজয়ে তার বিশেষ ভূমিকা ছিল। সিরিয়া বিজয়ের পর তিনি তথায় কাজী ও মুয়াল্লিম পদে দায়িত্ব পালন করেন । পরে তিনি হিমসে বসবাস করতেন ৷ খলীফা উমর (রাঃ) তাকে ফিলিস্তিনের প্রধান বিচারপতি নিযুক্ত করেন। আওযাঈর মতে তিনি ছিলেন ফিলিস্তিনের প্রথম বিচারপতি । তখনকার সিঁরিয়ার শাসনকর্তা হযরত আবু উবাইদা (রাঃ) তাকে মিসরের গভর্নর নিযুক্ত করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সিরিয়ায় বসবাস করতেন। তিনি রাসূল (সাঃ) হতে সর্বমোট ১৮১টি হাদীস বর্ণনা করেন। তিনি ৩৮ হিজরীতে হযরত উসমান (রাঃ)-এর খিলাফতকালে সিরিয়ার রামলায় ইন্তিকাল করেন। তার মৃত্যুর স্থান সম্পর্কে যেমন মতবিরোধ রয়েছে ঠিক তেমনি তাকে সমাহিত করার ব্যাপারেও মতভেদ বিদ্যমান । হযরত উ্বে হাবীবা (রাঃ) হযরত উন্মে হাবীবা (রাঃ) স্বীয় স্বামীর সাথে একত্রে ইসলাম গ্রহণ করেন। তারা উভয় হাবশায় হিযরত করেছিলেন তথায় তার কন্যা হাবীবার জন্য হয়। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।