| contents সাহাবা চরিত 3 ২৬৫ উমর (রাঃ)-এর খিলাফতকালে বসরা নগরী ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলে তিনি তথায় পিয়ে আবাস গৃহ নির্মাণ করে ভিন্নভাবে বসবাস আরম্ভ করেন। হযরত উমর (রাঃ) তীকে বসরার মুফতি নিয়োগ করেছিলেন । দ্বিতীয় খলীফার ইন্তিকালের পর যে সমস্ত ফিতনা-ফাসাদের সৃষ্টি হয়েছিল এতে অনেক সাহাবী জড়িয়ে পড়লেও তিনি তা থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। বনী উমাইয়াদের শাসনামলের প্রথম দিকে তিনি জীবিত ছিলেন। উমাইয়া শাসক যিয়াদ তাকে খোরাসানের গভর্নর পদে অধিষ্ঠিত হওয়ার অনুরোধ জানিয়েছিল কিন্তু সত্য ও ন্যায়ের পরাকাষ্টা এ মহান সাহাবী এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন। সন্মান, মর্যদা ও মহত্বের দিক দিয়ে তিনি বিশিষ্ট সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন । বসরার কোন সাহাবী তার সমপর্যায়ের ছিলেন না। তিনি ইসলাম গ্রহণ করার পর অনেক সময় রাসূল (সাঃ)-এর সান্নিধ্যে কাটিয়েছেন। রাসূল (সাঃ)-এর অনেক হাদীস শ্রবণ করার সৌভাগ্য তার হয়েছে। তার মুখস্থ শক্তি ছিল অত্যন্ত প্রখর । এজন্য রাসূল (সাঃ)-এর বনু হাদীস তার কণ্ঠস্থ ছিল । তিনি বলেন আমি যদি ইচ্ছা করি তাহলে পরাপর দু'দিন হাদীস বর্ণনা করতে পারি, যার মধ্যে একটি হাদীস দ্বিতীয়বার বলার প্রয়োজন হবেনা । এতদসত্ত্বেশ্ব তিনি হাদীসের প্রতি অত্যন্ত সতর্ক থাকার কারণে সর্বমোট ১৩০টি হাদীস রেওয়ায়েত করেন । তিনি ৫২ হিজরীতে বসরায় ইন্তিকাল করেন৷ হযরত ইব্নে আবি আওফা (রাঃ) ষষ্ঠ হিজরীতে হুদায়বিয়ার সন্ধির পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। সুলহে হুদায়বিয়াতে তিনি রাসূল (সাঃ)-এর সাথে ছিলেন। বাইয়াতে রেষওয়ানে উপস্থিত থাকার সৌভাগ্য তার হয়েছিল । খায়বর যুদ্ধে সকলেক্স পূর্বে তিনি রণাঙ্গনে অবতরণ করেন। হুনাইন যুদ্ধেও তিনি অংশ গ্রহণ করেন এবং অত্যন্ত বীরত্বের পরিচয় দেন। এ যুদ্ধে তিনি হাতে আঘাত পেয়েছিলেন মক্কা বিজয়ে তিনি রাসূল (সাঃ)-এর সাথে ছিলেন। প্রাথমিক জীবনে ইসলামের বিরুদ্ধে সাতটি যুদ্ধে তার তলোয়ার কোষমুক্ত হয়েছিল। ইসলাম গ্রহণের পর থেকে হযরত উমর (রাঃ)-এর খিলাফতের প্রাথমিক সময় পর্যন্ত তিনি মদীনাতে অবস্থান করেন । উমর (রাঃ)-এর সময় কুফা ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলে তিনি তথায় চলে যান এবং স্বীয় আসলাম গোত্র এলাকায় বসতি স্থাপন করেন। তিনি হযরত আবু বকর (রাঃ)-এর খিলাফত কাল হতে হযরত আলী (রাঃ)-এর খিলাফত পৰ্যন্ত দীৰ্ঘ দিন কোষাধ্যক্ষের দায়িত্বে নিয়োজিত ছিলেন। হযরত আলী (রাঃ)-এর সময় খারেজীদের উদ্ভব ঘটলে তিনি রাসূল (সাঃ)-এর ভবিষ্যদ্বাণী www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।