সাহাবা চরিত 0 ২৬৪ মত বিরোধ বিদ্যমান ৷ বিভিন্ন বর্ণনা মতে মৃত্যুকালে তার বয়স ১১৫ হতে ১২০ বছরে মধ্যে ছিল। হাদীস শাস্ত্রে তার বিশেষ ভূমিকা পরিলক্ষিত হয় না। তীর থেকে মাত্র ছ’টি হাদীস বর্ণিত হয়েছে। হযরত আসমা বিন্তে উমাইস্ (রাঃ) হযরত আলী (রাঃ)-এর ভ্রাতা যাফর (রাঃ)-এর সাথে তার বিয়ে হয়। মদীনায় আরুকামের গৃহে রাসূল (সাঃ)-এর অবস্থান গ্রহণের পূর্বে আসমা ইসলাম গ্রহণ করেন উল্লেখ্য, তাঁর স্বামী যাফরও তখন ইসলাম গ্রহণ করেন। আসমা আবিসিনিয়ায় হিজরত করেন। সেখানে কয়েক বছর অবস্থান করেন। সপ্তম হিযরীতে খায়বার বিজয়ের পর মদীনায় আসেন । হিজরী ৮ম সনে মুতার যুদ্ধে হযরত যাফর (রাঃ) শাহাদাত বরণ করেন। স্বামী হারানো মর্মবেদনা যে কত নিদারুন যাতনাদায়ক তা সেদিন তিনি উপলব্ধি করেছিলেন প্রায় ৬ মাস পর ৮ম হিযরীর শাওয়াল মাসে হুনায়ন যুদ্ধের সময় রাসূল (সাঃ) তাকে হযরত আৰু বকর (রাঃ)-এর কাছে বিয়ে দিয়ে দেন৷ (ইসাবা) বিয়ের দু'বছর পর ১০ম হিজরীতে হজ্তবের সময় যুল-হুলায়ফা নামক স্থানে যুলকা'দাহ মুহাম্মদ ইবনে আবু বকর জন্ুগ্রহণ করেন । ভাগ্যের কি নির্মম পরিহাস, এ ঘরেও তার অবস্থান বেশী দিন স্থায়ী হয়নি । ১৩ হিজরীতে হ্যরত আবু বকর (রাঃ) ইনতিকাল করেন। তারপর হযরত আসমা (রাঃ)-কে হযরত আলী (রাঃ) বিবাহ করেন । মুহাম্মদ ইব্নে আবু বকরও মায়ের সাথে আসেন এবং হযরত আলী (রাঃ)-এর যত্বে লালিত-পালিত হন । হিজরী ৩৮ সনে মুহাম্মদ ইবনে আবু বকর (রাঃ) মিসরে শহীদ হন। এতে আসমা (রাঃ) অত্যন্ত দুঃখ পেয়েছিলেন, তবে ধৈর্যধারণ করে নামাযের মুসাল্লায় দাড়িয়ে যান। (ইসাবা) ৪০ হিজরীতে হযরত আলী (রাঃ) শহীদ হন। তারপর হযরত আসমা (রাঃ) ইন্তিকাল করেন। হযরত আসমা (রাঃ) হতে ৬০ খানা হাদীস বর্ণিত হয়েছে। হযরত ইমরান ইবনে হোসাইন (রাঃ) হযরত ইমরান (রাঃ) হিষরতের পূর্বে ইসলাম গ্রহণ করেন। একই সাথে তার পিতা এবং ভগ্নিও ইসলাম গ্রহণ করেন। মঞ্কা বিজয়ের সময় রাসূল (সাঃ)-এর সাথে থাকার সৌভাগ্য তার হয়েছিল । তিনি হুনাইন এবং তায়েফ অভিযানে অংশগ্রহণ করেছিলেন। রাসূল (সাঃ)-এর জীবদ্দশায় হযরত ইমরান (রাঃ) সদাসর্বদা মদীনা আসা যাওয়া করতেন । রাসূল (সাঃ)-এর বিয়োগে তীর হৃদয়ে এত আখাত পেয়েছিলেন যে তিনি মদীনায় যাওয়া পর্যন্ত ছেড়ে দেন এবং সাধারণ জীবন ধারণ করতে থাকেন। এ কারণে তিনি হযরত আবু বকর (রাঃ)-এর খিলাফত কালে রাষ্ট্রীয় সকল কার্যাবলী থেকে দূরে থাকেন । হযরত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।