সাহাবা চরিত 0 ২৬৩ বিশাল বাহিনী প্রেরণ করেন। এর একটি অংশের বিশেষ দায়িত্বে হযরত আবু হুযায়ফা (রাঃ) নিয়োজিত ছিলেন। উভয় দলের মধ্যে এক তুমুল রক্তক্ষয়ী যুদ্ধ চলে। এ যুদ্ধে ইসলামের সাহসী সৈনিক আবু হাযায়ফা (রাঃ) শাহাদাত বরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৫৪ বছর । ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী । শরয়ী হুকুম আহকাম পালনের ব্যাপারে তিনি অত্যন্ত যত্নবান ছিলেন। যখনই যে হুকুম অবতীর্ণ হত তিনি এটা যথাযথভাবে পালনে সচেষ্ট হতেন । সাহাবাদের মধ্যে তিনি বিশেষ মর্যদার অধিকারী ছিলেন। তার দু'জন স্ত্রী ছিল । তাদের গর্ভে আসেম এবং মুহাম্মদ নামে দু'পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। কিন্তু তার বংশ পরস্পরা এ পুত্র দু'জন পর্যন্তই শেষ হয়ে যায়। হাদীস বর্ণনার ক্ষেত্রে তার বিশেষ অবদান পরিলক্ষিত হয়না । তবুও তার থেকে বর্ণিত মোট ৪৫টি হাদীসের সন্ধান বিভিন্ন গ্রন্থে পাওয়া গিয়েছে। হযরত আবু বুরদা ইব্নে নাইয়ার (রাঃ) হযরত আবু বুরদা (রাঃ) আকাবায়ে সানীতে ইসলাম গ্রহণ করেন। তিনি বদর, উহুদ, খন্দকসহ ইসলামের সকর যুদ্ধে অংশগ্রহণ করেন । উহুদ যুদ্ধে মুসলিম বাহিনীর কেবলমাত্র যে দু'টি অশ্ব ছিল,এর একটির মালিক ছিলেন হযরত আবু বুরদা (রাঃ) ৷ ৮ম হিজরীতে মক্কা বিজয়ের সময় বনু হারিসার দলীয় পতাকা তিনিই ধারণ করেছিলেন তিনি চতুর্থ খলীফা হযরত আলী (রাঃ)-এর পক্ষ অবলম্বন করে তার সাথে সকল যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি উমাইয়া শাসক হযরত মুয়াবিয়া (রাঃ)-এর শাসনামলে হিজরী ৪১ সনে এ নশ্বর দুনিয়া ত্যাগ করেন। হাদীসে নববীর খিদমতের ব্যাপারে তাঁর যৎসামান্য কৃতিত্ব রয়েছে। বিভিন্ন হাদীস গ্রন্থে তার থেকে বর্ণিত ২০টি হাদীসের সন্ধান পাওয়া গিয়েছে। হযরত আসেম ইব্নে আদী (রাঃ) হযরত আসেম (রাঃ) হিযরতের পর ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন । ইসলাম গ্রহণের পর তিনি বদর যুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে রাসূল (সাঃ)-এর সাথে রওয়ানা হন৷ মসজিদে দেরার পর্যন্ত পৌছে মুনাফিকদের খবর অবহিত হয়ে রাসূল (সাঃ) তাঁকে কোবা ও আওয়ালীর আমীর নিযুক্ত করে তথায় প্রেরণ করেন। তাই তিনি সক্রিয়ভাবে বদরে অংশ নিতে পারেননি । অবশ্য রাসূল (সাঃ) তাকে বদরে প্রাপ্ত গনীমতের অংশ প্রদান করেছিলেন। তিনি উহুদ ও খন্দকসহ পরবর্তী সকল যুদ্ধে শরীক ছিলেন। তিনি চার খলীফার পূর্ণ যুগ পেয়েছিলেন। তিনি হযরত মুয়াবিয়া (রাঃ)-এর শাসনামলে হিজরী ৪৫ সনে ইন্তিকাল করেন। তিনি কত বছর বেঁচে ছিলেন এ ব্যাপারে চরিতকারদের মধ্যে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।