দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৬২ বিদ্রিপাত্যক মনোভাব থাকলেও তার আওয়াজ অত্যন্ত হৃদয়গ্রাহী এবং সুমধুর ছিল। সুমধুর কণ্ঠ শুনে রাসূল (সাঃ) তাদেরকে ডাকলেন এবং এ কণ্ঠ কার সে সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করলেন । সকলে আবু মাযহুরাকে দেখিয়ে দিল। তার সাথী অন্যান্যরা সকলে চলে গেলে রাসূল (সাঃ) তাঁকে আযান দিতে বলেন । আযানের অনেক শব্দ তার জানা থাকায় রাসূল (সাঃ) তাকে এটা শিখিয়ে দেন। আযানের বাক্য “লা-ইলাহা ইল্লাল্লাহু” মৌখিকভাবে উচ্চারণের সাথে সাথে তার অজান্তেই তার হৃদয়ে গিয়ে লাগে । আর তখনই তিনি ইসলাম গ্রহণ করেন। অতঃপর তিনি রাসূল (সাঃ)-এর অনুমতি পেয়ে মন্ধায় আযান দেয়ার দায়িত্ব নিয়ে তথায় ফিরে আসেন । সেখানে তিনি রাসূল (সাঃ)-এর আমেল ইতাব ইবনে উসাইরের কাছে অবস্থান করেন। তিনি শুধু আযানের দায়িত্বেই নিয়োজিত ছিলেন। মক্কা বিজয়ের পর রাসূল (সাঃ) তাকে সেখানকার নির্ধারিত মুযাযযিন পদে নিয়োগ করেন । তিনি অত্যন্ত সুললিত কণঞ্ঠের অধিকারী ছিলেন৷ তিনি যেহেতু মক্কার নির্ধারিত মুযাযযিন ছিলেন বিধায় তথায় তিনি ‘সর্বদা বসবাস করতেন। এখানেই তিনি ৫৯ হিজরীতে হযরত মুয়াবিয়া (রাঃ)-এর শাসনামলে ইন্তিকাল করেন । তিনি কিছু সংখ্যক হাদীস বর্ণনা করেন। তবে এর সু-নিদিষ্ট কোন সংখ্যা পাওয়া যায়না । হযরত আবু হুযায়ফা (রাঃ) অমানুষিক নির্যাতন সহ্য করতে হয়েছে। কুফরী থেকে পরিত্রাণের নিমিত্তে তিনি বিন্তে সোহাইল সাথে ছিলেন। সোহায়লা ছিলেন গর্ভবতী ৷ পথিমধ্যে পুত্র মুহাম্মদ জন্মগ্রহণ করেন। কিছুদিন পর তিনি হাবশা থেকে এমন এক সময় মক্কায় প্রত্যাবর্তন করেন যখন মুসলমানগণ মদীনা হিযরতের প্রস্তুতি নিচ্ছিলেন । বদর যুদ্ধে তিনি শরীক হন। এ যুদ্ধে তিনি বীরবিক্রমে কাফেরদের বিরুদ্ধে লড়েছিলেন। এরপর সকল যুদ্ধে তিনি রাসূল (সাঃ)-এর সাথে ছিলেন। রাসূল (সাঃ)-এর তিরধানে তিনি বিরহ ব্যথায় মুহ্যমান হয়ে পড়েন এবং আমরণ রাসূল (রাঃ)-এর স্মরণে অতিবাহিত করেন।- রাসূল (সাঃ)-এর ইন্তিকালের পর হ্যরত আবু বকর (রাঃ) মুসলিম বিশ্বের খলীফা নির্বাচিত হন। তার আমলে স্ব-ধর্ম ত্যাগী আন্দোলন, যাকাত প্রদানে অস্বীকারকারী এবং ভণ্ড নবীদের আবির্ভাবসহ বিভিন্ন সংকট দেখা দেয় । বিশেষ করে ভণ্ড নবী মুসায়লামাতুল কাষ্যাবের বিদ্রোহ ছিল অত্যন্ত ভয়াবহ । এ বিদ্রোহীদেরকে মূলৎপাটনের উদ্দেশ্যে হযরত আবু বকর (রাঃ) মদীনা হতে এক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।