দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৮ যাই হোক সাহাবাদের এ ইজতিহাদি মত বিরোধ অপরাধ নয়, তাই সাহাবাদিগকে নিৰ্দোষী নিরপরাধ, উন্নত-আদর্শ, উন্মত-শ্রেষ্ঠ, উম্মতের পথিকৃত এবং অবশ্য অনুকরণীয় আদর্শ, মুক্তিপথের মানদণ্ড, সত্যের এবং ন্যায়ের পরাকাষ্ঠা বলে দ্বর্থহীন ভাষায় ঘোষণা করেছেন। যেহেতু সাহাবা জীবনের এ ধারনের মত বিরোধ বিচার-পার্থক্য এবং ন্যায়-দ্বন্ধকে ইসলাম দ্রোহীরা তাদের জঘন্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সুপরিকল্পিত এবং নিপুণভাবে ব্যবহার করবে, এর দ্বারা সাহাবাদের স্বকীয়তা বিনষ্ট ও চরিত্র হননের অপপ্রয়াস পাবে, অসতর্ক, অসংযত আলোচনা করে নিজের দ্বীন দুনিয়া বিনষ্ট না করে, তজ্জন্যই পূর্বাহ্নেই কঠোর নির্দেশ প্রদান করে রাসূল (সাঃ) বলেছেনঃ “আল্লাহ্র দোহাই, “তোমরা আমার সাহাবাদের প্রতি বাক্যবাণ নিক্ষেপ কর না । তাদেরকে শ্রদ্ধা করবে, ভালবাসবে; তাদের প্রতি বিরূপ মনোভাব এবং বিদ্বেষ পোষণে বিরত থাকবে মনে রাখবে তাদের প্রতিটি আচরণ, বিদ্বেষ, ভালবাসা এবং বিরূপ মনোভাব প্রকৃতপক্ষে আমারই মধ্যে পরিগণিত হবে। আমার সাহাবাদের আলোচনায় তোমরা সতর্ক ও সংযত থাক । আমার সাহাবাদের ইজ্জত-সন্মান রক্ষা করে চল। আমি কিয়ামতের দিন তোমাদেরকে রক্ষা করব ।” আহলে বাইতের প্রতি সন্মান প্রদর্শন ঃ রাসূল (সাঃ)-এর সম্মানের পর তীর পরিবারবর্গকেও সম্মানের অন্তর্ভূক্ত করেছেন। মহান আল্লাহ্‌ কুরআনে রাসূল (সাঃ)-এর আহলে বাইতের প্রশংসায় বলেন-“আল্লাহ্‌ চান হে আহলে বাইত! তোমাদের থেকে পঙ্ধিলতাকে দূরে রাখতে এবং তোমাদেরকে পাক-পবিত্র রাখতে ৷” হযরত আবদুল্লাহ ইব্‌নে আব্বাস (রাঃ) ও হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত রয়েছেঃ “রাসুল (সাঃ)-এর সমস্ত সহধর্মিনীগণ, আহলে বাইতের অন্তর্ভূক্ত করা হয়েছে” আল্লাহ্‌ রাসূল (সাঃ)-এর সহধর্মিনীগণের মর্যাদা বর্ণনায় বলেন-“আর তীর সহধর্মিনীগণ তাদের (মুমিনদের) মা।” আয়াতের ব্যাখ্যায় রাসূল (সাঃ)-এর সহধর্মীনীগণকে মুমিনদের মা বলে আখ্যায়িত করার প্রকৃত অর্থ মায়ের সম্মান ও শ্রদ্ধা যেমন অপরিহার্য তদ্রুপ তাদের সম্মান এবং শ্রদ্ধাও তেমনি অপরিহার্য হযরত যায়েদ ইবনে আরকাম (রাঃ) হতে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন-“আমি তোমাদেরকে আমার আহলে বাইতের সন্মান করা এবং তাদের সাথে সদাচার করার জন্য আল্লাহ্র কসম দিচ্ছি।” এ বাক্যটি তিনবার রাসূল (সাঃ) উচ্চারণ করেছেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।