সাহাবা চরিত 0 ২৬১ হযরত আবু সালাবা খাশানী (রাঃ) ইসলাম প্রচারের প্রাথমিক যুগে তিনি ইসলাম গ্রহণ করেন। হুদায়বিয়ার সন্ধির সময় তিনি রাসূল (সাঃ)-এর সাথে ছিলেন। বাইয়াতে রেদওয়ানে উপস্থিত থাকার সৌভাগ্য তাঁর হয়েছিল । তিনি ইসলামী কোন যুদ্ধ-বিগ্রহে অং: নিয়েছিলেন কিনা সে সম্পর্কে ইতিহাসে তেমন কোন তথ্য পাওয়া যায় না। তবে রাসূল (সাঃ) তাকে খয়বরের গনীমতের মাল প্রদান করেছিলেন। এর উপর ভিত্তি করে বলা হয় যে, তিনি এ যুদ্ধে শরীক ছিলেন। অবশ্য তিনি ইসলাম প্রচার ও প্রসারের মহান কাজে জীবনের বেশী সময় ব্যয় করন। রাসূল (সাঃ) তাকে ইসলাম প্রচারক হিসাবে স্ব-গোত্রের কাছে প্রেরণ করেছিলেন। তার অক্লান্ত চেষ্টা-সাধনার ফলশ্রর্ণততে রাসূল (সাঃ)-এর জীবদ্দশাতেই তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গহণ করেন এবং বিশেষ মর্যদার অধিকারী হন! শাম বিজয় হওয়ার পর তিনি সেখানে বসবাস আরম্ভ করেন । সিফ্ফিনের যুদ্ধে তিনি নীরব ভূমিকা পালন করেন । হযরত মুয়াবিয়া (রাঃ)-এর শাসনামলে তিনি শুধু মাত্র ইবাদত বন্দেগীতেই মশগুল থাকেন। জীবনের শেষ প্রহরগুলো তিনি আল্লাহ্র আরাধনায় কাটিয়ে দিয়েছেন। কোন এক গভীর রাতে তিনি নামায আদায়ে নিমগু ছিলেন। এ সময়. তার পুত্র স্বপ্নে দেখলেন যে তার পিতা ইন্তিকাল করেছেন। হতবিহবলিত কণ্ঠে পিতাকে ডাক দিলে তার সাড়া পাওয়া + গেল, কিন্তু পরক্ষেণেই যখন ডাক দেয়া হল তখন আর কোন আওয়াজ পাওয়া গেল না । কাছে গিয়ে দেখল সিজদা অবস্থাতেই তিনি আল্লাহ্র সান্নিধ্যে চলেন গিয়েছেন। চরিতকারদের মতে তিনি হযরত মুয়াবিয়া (রাঃ)-এর রাজত্ব কালে, মতান্তরে ৭৫ হিজরীতে খলীফা আবদুল মালেক ইবনে মাওয়ানের রাজত্বকালে ইন্তিকাল করেন । তিনি সাহাবাদের যাবতীয় গুণাবলীরই অধিকারী ছিলেন। তবে তার বিশেষ একটি গুণ ছিল যে, তিনি ছিলেন সত্য কথনে নির্ভীক দুর্জয় সৈনিক । কখনও জিহ্বা মিথ্যা দ্বরা কলঙ্কিত হয়নি । বিভিন্ন হাদীস গ্রন্থে তার থেকে বর্ণিত সর্বমোট ৪০টি হাদীসের সন্ধান পাওয়া যায় । হযরত আবু মাহযুরা (রাঃ) হযরত আবু মাহযুরা (রাঃ) অষ্টম হিজরীতে ইসলাম গ্রহণ করেন। তীর ইসলাম গ্রহণের পিছনে সুন্দর একটি ঘটনা বিদ্যমান রয়েছে। অষ্টম হিজরীতে অমুসলিম অবস্থায় আবু মাহযুরা কয়েকজন মুশরিকের সাথে কোথাও যাচ্ছিলো। ঠিক তখনই রাসূল (সাঃ) হুনাইনের যুদ্ধাভিযানের পর ফিরছিলেন। পথিমধ্যে নামাযের হলে রাসূল (সাঃ) এক স্থানে বিরতি নিলেন এবং মুযাযনিকে আযান দিতে বললেন ৷ মুযাযযিন আযান দিলে আবু মাহযুরা এবং তার সঙ্গী-সাথীরা বিদ্রপাত্যক ও ব্যঙ্গস্বরূপ এটা প্রতিধ্বনিত করতে লাগল। আবু মাহযুরার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।