সাহাবা চরিত ২৬০ আবু সাঈদ খুদরী (রাঃ)-এর মতে তিনি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন্, কিন্তু এ মত শুদ্ধ নহে। রাসূল (সাঃ) পারস্য সমাট কিস্রার কাছে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে যে পত্রখানা প্রেরণ করেছিলেন এটা হযরত আবদুল্লাহ্ ইবৃনে হুযাফা (রাঃ) বহন করে সেই সুদূর পারস্যে গিয়েছিলেন। রাসূল (সাঃ) কোন এক যুদ্ধে তাকে পেনাপতির দায়িত্ব অর্পণ করেছিলেন। তিনি মিসর বিজয়েও অংশ নেন । দ্বিতীয় খলীফা হযরত উমর (রাঃ) রোম অভিযানে যে বিশাল সেনাবাহিনী প্রেরণ করেছিলেন এতে আবদুল্লাহ ইব্নে হুযাফা (রাঃ) ছিলেন। এ যুদ্ধে রোমক বাহিনী কর্তৃক কিছু সংখ্যক মুসলিম সেনাবাহিনীর সাথে তিনিও বন্দী হন। রোমানরা তাকে খৃষ্টধর্ম গ্রহণের জন্য বিভিন্ন প্রলোভন দেখায়, কিন্তু সব তিনি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেন। এদিকে অতি বিচক্ষণতার সাথে স্বীয় ও অন্যান্য ৮০ জন মুসলিম বন্দীর মুক্তির ব্যবস্থা করেন। মুক্তিপ্রাপ্ত সকল বন্দীসহ তিনি হযরত উমর (রাঃ)-এর কাছে প্রত্যাগমন করলে খলীফা দাড়িয়ে তাকে অভ্যর্থনা জানান । তিনি হযরত উসমান (রাঃ)-এর খিলাফত কালে মিসরে ইন্তিকাল করেন । এখানেই তাকে সমাহিত করা হয়। হযরত আবদুল্লাহ ইবনে যায়দ (রাঃ) হযরত আবদুরাহ ইবনে যায়দ (রাঃ)-এর ইসলাম গ্রহণ করার সঠিক সন তারিখ পাওয়া যায় না। তবে এতটুকু পাওয়া যায় যে, তিনি বাইয়াতে আকাবায় উপস্থিত ছিলেন। তার জন্য সবচেয়ে সৌভাগ্যের ঘটনা হল, বর্তমানে আমরা যে আযানের শব্দ শুনতে পাই এটা তার স্বপ্নযোগে প্রাপ্ত । তিনি ইসলামের প্রথম যুদ্ধ বদরসহ সকল যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। মক্কা বিজয়ে তিনি রাসূল (সাঃ)-এর সাথে ছিলেন। এ সময় বনু হারিসের পতাকা তীর হাতে ছিল বিদায় হজ্তবের সময়ও রাসূর (সাঃ)-এর সাথে থাকার সৌভাগ্য তীর হয়েছিল। তিনি হিজরী ৩২ সনে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তীর বয়স হয়েছিল ৬৪ বছর । হযরত উসমান (রাঃ) তার জানাযা নামাযের ইমামতি করেন। কারো কারো মতে তিনি উল্থদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। ইমাম বুখারীর মতে তার থেকে আযান সম্পর্কিত শুধুমাত্র একটি হাদীস বর্ণিত হয়েছে। ইমাম তিরমিষীও এ অভিমত সমৰ্থন করেছেন । কিন্তু হাফেয ইব্নে হাজার তার থেকে বর্ণিত ৬/৭টি হাদীস সংগ্রহ করে তা একত্রে সংকলন করেছেন। হযরত আবদুল্লাহ (রাঃ) হতে যারা হাদীস বর্ণনা করেছেন তাদের মধ্যে মুহাম্মদ আবদুল্লাহ ইবনে মুহাম্মদ, সায়ীদ ইবনে মুসাইয়্যাব, ‘আবদুর রহমান ইব্নে আ'বী লায়লা প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।