সাহাবা চরিত 0 ২৫৯ তিনি মতান্তরে ৫৯ অথবা ৬০ হিজরীতে বসরায় ইন্তিকাল করেন। তীর অসিয়ত অনুযায়ী সাহাবী আবু বরজাহ আসলামী (রাঃ) তার নামাযে জানাযার ইমামতি করেন। তাকে বসরাতে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি সাতজন সন্তান-সন্ততি রেখে যান। হযরত আবদুল্লাহ ইবনে উনাইস জুহানী (রাঃ) হযরত আবদুল্লাহ ইব্নে উনাইস (রাঃ) দ্বিতীয় আকাবার পূর্বে ইসলাম গ্রহণ করেন। তিনি মক্কা এসে রাসূল (সাঃ)-এর হাতে বাইয়াত গ্রহণ করেন এবং এখানেই বসবাস করতে থাকেন। তিনি মদীনায় হিযরত করেছিলেন। আর এজন্যই তাকে ‘মুহাজিরী আনসার’ বলা হত । তিনি বিশিষ্ট সাহাবী মাযায্ ইব্নে : জাবালের সাথে মদীনায় বনু সালামার প্রতিমা ভেঙ্গে ছিলেন। বদর, উহুদসহ ইসলামের যাবতীয় যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেন। তার দ্বারা রাসূল (সাঃ) ইসলামের ঘোরতর শত্রু খুলদ ইব্নে শায়খ আস্বরীকে হত্যা করান। রাসূল (সাঃ)-এর ওফাতের পর তিনি ব্যথিত হৃদয়ে মদীনা ছেড়ে ভূমধ্যসাগরের তীরে উপকূলীয় সিরিয়ার গাজা শহরে বসতি স্থাপন করেন। সম্ভবত যুদ্ধাভিযানে তিনি মিসর ও আফ্রিকা ভ্রমণ করেছিলেন। তার মৃত্যু সন নিয়ে কিছুটা দ্বিমত পরিলক্ষিত হয়। এ বর্ণনা মতে তিনি মুয়াবিয়া (রাঃ)-এর শাসনামলে হিজরী ৫৪ সনে ইন্তিকাল করেন। এক বর্ণনা মতে তিনি ৮০ হিজরীতে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি চার সন্তান রেখে যান । ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ইবাদত গুযার ছিলেন। হাদীস বর্ণনার ব্যাপারে তার গুরুত্বপূর্ণ কোন অবদান পরিলক্ষিত না হলেও তিনি যে রাসূল (সাঃ)-এর অন্যতম শ্রেষ্ঠ সাহাবী ছিলেন এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই । বিভিন্ন হাদীস গ্রন্থে তার থেকে বর্ণিত সর্বমোট ২৪টি হাদীসের সন্ধান পাওয়া যায়। অবশ্য হাদীস বর্ণনার ক্ষেত্রে তিনি অত্যন্ত সতর্কবান ছিলেন। সম্ভবত এজন্যই তার বর্ণিত হাদীসের সংখ্যা এত কম । রাসূল (সাঃ) ও হযরত উমর (রাঃ) হতে হাদীস রেওয়ায়েত করেছেন। তীর থেকে যারা হাদীস বর্ণনা করেছেন তাদের মধ্যে জাবের ইবৃ্নে আবদুল্লাহ (রাঃ), আবু উমামা (রাঃ), বুসর ইব্নে সায়ীদ (রাঃ), আবদুল্লাহ ইব্নে উমাইয়া, আবদুর রহমান, আবদুল্লাহ প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য । হযরত আবদুল্লাহ ইব্নে হুযাফা (রাঃ) হযরত আবদুল্লাহ ইব্নে হুযাফা প্রাথমিক পর্যায় ইসলাম গ্রহণ করেন। তিনি আপন ভ্রাতা কায়সের সাথে আবিসিনিয়ায় হিযরত করেছিলেন। হযরত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।