সাহাবা চরিত 0 ২৫৮ গ্রহণ করে তিনি সর্ব প্রথম হুদায়বিয়ার যুদ্ধে অংশ গ্রহণ করেন। বাইয়াতে রেওয়ানে উপস্থিত থাকার সৌভাগ্য তার হয়েছিল । ইসলাম গ্রহণের পর রাসূল (সাঃ) তীকে স্বথগোত্রে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়ে তথায় প্রেরণ করেন। তীর আহ্বানে এবং আন্তরিক প্রচেষ্টার ফলশ্রণতিতে তার সম্পদায়ের সমস্ত লোক এক পর্যায়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। খিলাফতের প্রথম দিকের তার জীবন প্রবাহ সম্পর্কে তেমন কিছু জানা যায় না। হযরত আলী (রাঃ)এবং হযরত মুয়াবিয়া (রাঃ)-এর মধ্যে অনুষ্ঠিত সিফ্ফীন যুদ্ধে তিনি আলী (রাঃ)-এর পক্ষ অবলম্বন করেন। এরপর তিনি শামে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। হাদীস প্রচার এবং প্রসারের নিমিত্বে স্বীয় জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। হাদীসের এক বিশাল ভাণ্ডার তাঁর করায়ত্ ছিল। তিনি সর্বমোট ২৫০টি হাদীস বর্ণনা করেন। তিনি উমাইয়া শাসক আবদুল মালেকের শাসনামলে ৮৬ হিজরীতে শামে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর । হযরত আবদুল্লাহ ইবনে মুগাফ্ফাল (রাঃ) হযরত আবদুল্লাহ ইব্নে মুগাফ্ফাল (রাঃ) ৬ষ্ঠ হিজরীতে ইসলাম গহণ করেন। ইসলাম গ্রহণ করে সর্ব প্রথম তিনি হাদায়বিয়ার যুদ্ধে অংশ গ্রহণ করেন। বাইয়াতে রেযওয়ানে উপস্থিত থাকার সৌভাগ্য তার হয়েছিল । খায়বার যুদ্ধে তিনি শরীক ছিলেন। মক্কা বিজয়ের সময় তিনি রাসূল (সাঃ)-এরসাথে ছিলেন। নবম হিজরীতে অনুষ্ঠিত তাবুক যুদ্ধ সওয়ারী এবং মাল-সম্পদের অভাবে অংশ নিতে পারবেন না, এ দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েন । কিন্তু ইব্নে ইয়াসিন নামে এক ব্যক্তির সাহায্যে তিনি এবং তার এক সাথী আবদুর রহমান ইব্নে কা'ব তাবুক যুদ্ধে অংশ গ্রহণ করেন। তাদের এ নিঃস্বতার বর্ণনায় সূরায় তওবায় নিম্নোক্ত আয়াতটি অবতীর্ণ হয়। রাসূল (সাঃ) যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি মদীনাতে ছিলেন। হযরত উমর (রাঃ)-এর সময় বসরা বিজিত হলে তিনি বসরার লোকদেরকে শিক্ষা-দীক্ষা প্রদানের উদ্দেশ্যে যে ছ'জন বিশিষ্ট সাহাবীদের তথায় প্রেরণ করেছিলেন তিনি ছিলেন তীদের মধ্যে অন্যতম ৷ মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তথায় অবস্থান করেছিলেন। ইরাকী বাহিনীতে তিনি বীরচিত অংশ নিয়েছিলেন। ইসলাম গ্রহণের পর কয়েক বছর তিনি রাসূল (সাঃ)-এর গভীর সার্নিধ্য লাভ করেন। তার থেকে তিনি বহু হাদীস মুখস্থ করেন। হযরত আবদুল্লাহ (রাঃ) সর্বমোট ৪৩টি হাদীস রেওয়ায়েত করেন। তিনি দীর্ঘ জীবন লাভ করেছিলেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।