সাহাবা চরিত 0 ২৫৭ হযরত আদী ইব্নে হাতেম (রাঃ) হযরত আদী (রাঃ)-এর ইসলাম গ্রহণের পিছনে এক দীর্ঘ ঘটনা বিদ্যমান রয়েছে। তার বংশ দীর্ঘদিন ধরে তয়ী গোত্রের উপর শাসন কর্তৃত্ব চালাচ্ছিল। ঈসায়ী বন্ধুদের কাছে গমন করেন। ঘটনাক্রমে আদী (রাঃ)-তার এক পত্নীকে ফেলে রেখে যান। সে মুসলমানদের হাতে বন্দী হয়ে রাসূল (সাঃ)-এর কাছে অর্পিত হয়। কয়েক দিনের মধ্যে রাসুল (সাঃ) তাকে নিরাপত্তার সাথে তার স্বামী আদীর কাছে প্রেরণ করেন। স্ত্রীর কাছে নতুন রাসূল (সাঃ)-এর বিস্তারিত ঘটনা শুনে তাঁর অন্তরে রেখাপাত করে। ফলে তিনি অনতিবিলম্বে রাসূল (সাঃ)-এর দরবারে এসে ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকয় (রাঃ)-এর খিলাফত কালে স্বধর্ম ত্যাপীদের এবং যাকাত প্রদানে অস্বীকারকারীদের প্রাদুর্ভাব ঘটলে হযরত আদী (রাঃ) তীর গোত্রকে কঠোর শাসনের মাধ্যমে এটা থেকে নিভৃত রাখেন । এমনকি তিনি নিজে যাকাত আদায় করে খলীফার কাছে উপস্থিত করতেন । হযরত উমর (রাঃ)-এর খিলাফতকালে ১৩ হিজরীতে ইরাক বিজয় অভিযানে হযরত আদী (রাঃ) তার তায়ী গোত্রকে নিয়ে অংশ নিয়েছিলেন। তিনি মুসাল্লার নেতৃত্বে হিরার যুদ্ধেও শরীক ছিলেন । কাদেসিয়ার যুদ্ধে তিনি অসীম বীরত্বের পরিচয় রেখেছিলেন। এ সময় তিনি ছোট বড় সকল যুদ্ধে অংশ নিয়েছিলেন। শামের কোন কোন বিজয় অভিযানে তিনি হযরত খালিদ ইবনে ওয়ালিদের সাথে ছিলেন। তৃতীয় খলীফা হযরত উসমান (রাঃ)-এর শাসন পদ্ধতিতে হযরত আদী (রাঃ)-এর মতানৈক্য থাকার কারণে এ সময় তিনি সম্পূর্ণ নীরব জীবন-যাপন করেন। তীর শাহাদতের পর তিনি হযরত আলী (রাঃ)-এর হাতে বাইয়াত গ্রহণ করেন এবং উদ্বের ও সিফ্ফীনের যুদ্ধে তিনি হযরত আলী (রাঃ)-এর পক্ষ হয়ে যুদ্ধ করেন । সিফ্ফীনের পরে অনুষ্ঠিত নাহরাওন যুদ্ধে তিনি আলী (রাঃ)-এর পক্ষে ছিলেন। তিনি ছিলেন রাসূল চরিত্রের এক বাস্তব বহিঃপ্রকাশ । তার দানশীলতা, বদান্যতা ছিল বর্ণনাতীত। ইবাদত-বন্দেগী খোদাভীতি এবং রাসূল প্রেমে তিনি ছিলেন অদ্বিতীয় । তিনি ছিলেন স্বগোত্রের একজন ন্যায়বান ও'দয়ালু শাসক । হযরত আদী (রাঃ) সর্বমোট ৬৬টি হাদীস রেওয়ায়েত করেন । তিনি সিফ্ফীনের যুদ্ধের পরও ৩০ বছর জীবিত ছিলেন। ইবনে সা'দের বর্ণনা মতে হযরত আলী (রাঃ)-এর শাহাদতের পর তিনি কুফায় নির্জন জীবন-যাপন করেন এবং এখানে তিনি ৬৭ হিজরীতে ইন্তিকাল করেন। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) হযরত আবু উমামা (রাঃ) হুদায়বিয়ার পূর্বে ইসলাম গ্রহণ করেন । ইসলাম www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।