সাহাবা চরিত 0 ২৫৬ হযরত আবদুর রহমান ইব্নে আউফ (রাঃ) প্রথম স্তরের ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি হযরত আবু বকর (রাঃ)-এর দাওয়াতে ইসলামে দীক্ষিত হন। নবুওয়াতের পঞ্চম বছর রযব মাসে হাবশায় প্রথম যে মুসলিম কাফেলাটি হিযরত করেন তিনি তাদের সাথে ছিলেন তিনি মদীনাতেও হিযরত করেন । এভাবে তিনি ‘সাহিবুল হিযরাতাইনে'র গৌরব অর্জন করেন। মদীনায় রাসুল (সাঃ) তাকে সা'দ ইবনে রাবী আল খাযরাজীর সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দেন। মদীনাতে তিনি এক আনসারী মহিলার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন । সাথে ছিলেন। উহুদ যুদ্ধে তিনি একত্রিশটি আঘাতপ্রাপ্ত হন ষষ্ঠ হিজরীর শাবান মাসে ‘দুমাতুল জান্দালে’ প্রেরিত অভিযানে রাসূল (সাঃ) তাঁকে সৈন্য বাহিনীর পরিচালন্নার ভার প্রদান করেছিলেন! মক্কা বিজয়ের সময় তিনি রাসূলের সাথে ছিলেন। নবম হিযরীতে তাবুক অভিযান কালে এক ফযরের নামাযের তিনি ইমামতি করেন এবং রাসূল (সাঃ) তার ইক্তিদা করেন। হযরত আবু বকর (রাঃ)-এর খিলাফতকালে তিনি ফাতওয়া দানকারী মাত্র আটজন বিশিষ্ট সাহাবীদের অন্যতম একজন ছিলেন। হযরত উমর (রাঃ) তীকে বিশেষ উপদেষ্টা নিযুক্ত করেন । খলীফা উমর (রাঃ) খিলাফতের প্রথম বছর আবদুর রহমান (রাঃ)-কে আমীরে হজ্ব নিয়োগ করে মক্কায় পাঠান । হযরত উমরের ছুরিকাহত হওয়ার পর থেকে পরবর্তী খলীফা নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি জামায়াতের ইমামতি করেন এবং প্রশাসনের যাবতীয় দায়িত্ব পালন করেন। তিনি তৃতীয় খলীফা হিসাবে হযরত উসমান (রাঃ)-এর নাম ঘোষণা দেন । তিনি আমরণ খলীফা উসমানের মজলিসে শূরার সদস্য থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিতেন। হযরত আবদুর রহমান রাসূল (সাঃ) হতে সরাসরি হাদীস বর্ণনা করেন। তিনি সর্বমোট ৬৫টি হাদীস রেওয়ায়েত করেন। তীর থেকে ইবরাহীম, হুমায়েদ, উমর, মুসয়াব, আবু সালামা, মিসওয়াব, ইবনে আব্বাস, ইবনে উমর, জুবাইর, জাবির, আনাস, মালিক ইবনে আওস প্রমুখ হাদীস বর্ণনা করেছেন। ইব্নে সা’দের মতে হযরত আবদুর রহমান (রাঃ) ৩২ হিজরীতে ইন্তিকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর । অবশ্য ইবনে হাজারের মতে তিনি ৭২ বছর বয়সে ইন্তিকাল করেন। হযরত উসমান (রাঃ) অথবা যুবাইর ইবনুল আওয়াম (রাঃ) তার জানাযার ইমামতি করেন । তাকে মদীনার জান্নাতুল বাকীতে সমাহিত করা হয় । সাহাবা-১৭ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।