দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0২৫৫ মুয়াবিয়া (রাঃ)-এর মধ্যকার অনুষ্ঠিত অনাকাংখিত সিফ্ফীন যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেননি এবং সম্ভাব্য পরিমাণ অন্যান্যদেরকেও এ যুদ্ধে অংশ নেয়া থেকে বিরত রাখেন । হযরত আবু বকরাহ (রাঃ) উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। ইবাদত-বন্দেণী, তাকওয়া পরহেযণারীতে তিনি ছিলেন অতুলনীয় । হযরত আবু বকরাহ (রাঃ)অনেক বিলম্বে ইসলাম গ্রহণ করে থাকলেও তিনি রাসূল (সাঃ)-এর গভীর সান্নিধ্য লাভ করেছিলেন এবং রাসূলের মুখ নিঃসৃত বাণীর এক বিশাল ভাণ্ডার আত্মস্থ করেছিলেন। তিনি সর্বমোট ১৩২টি হাদীস রেওয়ায়েত করেন। হযরত আবু মাসউদ (রাঃ) আৰু মাসউদ (রাঃ) হিযরতের দু’ এক বছর পূর্বে ইসলাম গ্রহণ করেন। নবুওয়াতের ১৩তম বছর তিনি মক্কায় গিয়ে বাইয়াতে আকাবায় অংশ গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। রাসূলের হাতে এ বাইয়াতের সর্ব কনিষ্ঠ সাহাবী ছিলেন তিনি৷ তিনি বদর, উহুদসহ সকল ইসলামী যুদ্ধে অংশ গ্রহণ করেন। আবু মাসউদ (রাঃ) হযরত উসমান (রাঃ)-এর খিলাফতের শেষ দিকে মদীনা হতে কুফা চলে যান । এক বর্ণনা মতে সেখানে তিনি বসতি স্থাপন করেছিলেন। উষ্ট্ের যুদ্ধে তিনি অংশ নিয়েছেন কিনা তা জানা যায়নি। হযরত আলী (রাঃ) এবং হযরত মুবাবিয়া (রাঃ)-এর মধ্যে মতপার্থক্য সৃষ্টি হলে আবু মাসউদ হযরত আলী (রাঃ)-এর পক্ষ অবলম্বন করেন। সিফ্ফীনের যুদ্ধে যাত্রার প্রন্কালে আলী (রাঃ) তীকে কুফায় স্থলাভিষিক্ত করে যান। এ সময় তিনি ইমামতের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেন। সিফ্্‌ফিনের যুদ্ধের পর তিনি কুফা হতে মদীনা চলে যান এবং সেখানে জীবনে অধিকাংশ সময় অতিবাহিত করেন। আবু মাসউদ (রাঃ)-এর হাদীস বর্ণনাকারীদের তৃতীয় পর্যায়ভুক্ত । তিনি ১০২টি হাদীস রেওয়ায়েত করেছেন। তিনি হযরত মুয়াবিয়া (রাঃ)-এর শাসনামলে ৪১ থেকে ৫০ হিজরীর মধ্যে কোন এক সময় ইন্তিকাল করেন বলে চরিতকাররা উল্লেখ করেন। হযরত আবদুর রহমান ইব্‌্নে আউফ (রাঃ) ইসলাম পূর্ব যুগে তার নাম ছিল আবদু আমর অথবা আবদুকা’বা । পিতার নাম আউফ ৷ মাতার নাম শিফা বিন্তু আউঙঁফ । তার মাতা-পিতা উভয় ছিলেন যুহরা গোত্রের লোক । তিনি আমুলফীলের দশ বছর পর জন্ম গ্রহণ করেন। এ হিসাবে তিনি রাসূলের দশ বছরের ছোট ৷ অবশ্য ইবনে হাজার তাকে রাসূলের তের বছরের ছোট বলে অভিমত প্রকাশ করেন । তিনি আশারায়ে মুবাশৃশারার অন্তৰ্ভুক্ত ছিলেন। | www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।