সাহাবা চরিত 9 ২৫৪ বিশেষ ভূমিকা ছিল। উমর (রাঃ)-এর খিলাফত আমলে ১৫ হিজরীতে সংঘটিত এতিহাসিক ইয়ারমুক যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেন। ৬৪০ ঈসায়ী সন ২০ হিজরীতে তিনি কুফার কাজী নিযুক্ত হন৷ একই সাথে কোষাগার, মুসলমানদের ধৰ্মীয় শিক্ষা এবং কুফা প্রশাসকের মন্ত্রীত্বের দায়িত্বও তার উপর ন্যস্ত হয় । তিনি পরিপূর্ণ সততা, ন্যায়নিষ্ঠা ও দক্ষতার সাথে দীর্ঘ দশ বছর এ কর্তব্য ও দায়িত্ব পালন করেন। হযরত উসমান (রাঃ)-এর খিলাফতের শেষ দিকে যখন গোলযোগ ও ষড়যন্ত্র প্রবল হয়ে উঠে, তখন ইব্নে মাসউদ (রাঃ)-কে হঠাৎ বরাখাস্ত করা হয়। এ নির্দেশ তিনি নির্দ্ধিধায় মেনে নিয়েছিলেন। ইবৃনে মাসউদ (রাঃ) সর্বমোট ৮৪৮টি হাদীস বর্ণনা করেন। তিনি হযরত উসমান (রাঃ)-এর খিলাফত আমলে হিজরী ৩২ অথবা ৩৩ সনের ৯ই রমযান ভিন্ন মতে ৮ই রমযান ইন্তিকাল করেন। এ সময় তীর বয়স হয়েছিল ৬০ বছরের অধিক । নির্ভরযোগ্য বর্ণনা মতে খলীফা উসমান (রাঃ) তার নামাযে জানাযার ইমামতি করেন তার অন্তিম অসীয়ত অনুসারে জান্নাতুল বাকীতে উসমান ইবনে মাজউন (রাঃ)-এর কবরের পার্শ্বে তাকে সমাধিস্থ করা হয়। হযরত আবু বকরাহ (রাঃ) রাসূল (সাঃ) যখন তায়েফ অবরোধ করলেন, তখন তিনি তায়েফ- বাসীদেরকে উদ্দেশ্য করে সাধারণ ঘোষণা দিলেন যে, যে সমস্ত স্বাধীন ব্যক্তিরা স্বেচ্ছায় আমাদের সাথে মিলিত হবে, তারা নিরাপদ থাকবে এবং যে সমস্ত ক্রীতদাস তাদের মালিকদেরকে পরিত্যাগ করে চলে আসবে তাদেরকে আযাদ বা মুক্ত ঘোষণা করা হবে৷ এ ঘোষণা তায়েফের বুকে প্রচারিত হওয়ার সাথে সাথে বহু গোলাম ইসলামের ছায়াতলে আশ্রয় গহণ করে গোলামীর জিঞ্জির থেকে মুক্তি লাভ করেন। এদের মধ্যে হযরত আবু বকরাহ (রাঃ)-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ অবশ্য পরম আযাদী লাভ করেও তিনি আজীবন নিজেকে রাসূলের গোলাম হিসাবে পরিচয় দিয়েছেন এবং এর মাঝেই আনন্দ খুঁজে পেয়েছেন। ইসলাম গ্রহণের পর হযরত আবু বকরাহ (রাঃ)-এর পূর্ব মনিব রাসূল (সাঃ)-এর দরবারে এসে তাকে মুক্তির জন্য- আবেদন জানিয়েছিল, কিন্তু রাসূল (সাঃ)-এর তা প্রত্যাখ্যান করেন । হযরত উমর (রাঃ)-এর খিলাফতের পূর্ব পর্যন্ত তিনি ইরাকের বসরা নগরীতে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করেন। ইসলামের তৃতীয় খলীফা হযরত উসমান (রাঃ)-এর মর্মান্তিক শাহাদতের পর সৃষ্ট সম্ভাব্য ফিতনা থেকে তিনি দূরে থাকেন। আর এ কারণে তিনি আত্মঘাতী উষ্টের যুদ্ধে অংশ নেননি ৷ পরবর্তীতে হযরত আলী (রাঃ) এবং হযরত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।