দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৫৩ উমর (রাঃ)-এর খিলাফতকালে তিনি ইলমে হাদীসের খিদমতে বসরায় ছিলেন। হযরত আলী (রাঃ)-এর সময় মুসলমানদের পরস্পরের মধ্যে ফিতনা-ফাসাদ সৃষ্টি হলে তিনি সম্পূর্ণ নীরব জীবন-যাপন করেন। তিনি দীর্ঘ দশটি বছর রাসূল (সাঃ)-এর গভীর সান্নিধ্যে অতিবাহিত করেন । ফলে বহু হাদীস শিক্ষার সৌভাগ্য তীর হয়েছিল। তিনি ইলমে হাদীসের বিশেষ খিদমত আঞ্জাম দিয়েছেন । প্রায় সমগ্র জীবন তিনি হাদীস প্রচারের কাজে নিয়োজিত ছিলেন। শেষ জীবনে বসরায় ইন্তিকাল করেন৷ তখন তার বয়স বিভিন্ন বর্ণনা মতে ৯৭ হতে ১০৭ বছরের মধ্যে ছিল। সর্বাধিক প্রসিদ্ধ বর্ণনায় তাঁর মৃত্যুর তারিখ ৯১ বা ৯৩ হিজরী উল্লেখ করা হয়েছে। তীর ইন্তিকালের সময় বসরায় অন্য কোন সাহাবী জীবিত ছিলেন না। আরো জানা যায় যে, তার মৃত্যুর পর হযরত আবু তোফায়েল (রাঃ) ব্যতীত দুনিয়াতে রাসূল (সাঃ)-এর অন্য কোন সাহাবী জীবিত ছিলেন না। কাতান ইব্নে মুদরাক তার জানাযার ইমামতি করেন। হযরত আনাস (রাঃ)-কে তার বাসভবনের পাশে সমাহিত করা হয়। হযরত আবদুল্লাহ ইব্‌নে মাসউদ (রাঃ) নাম আবদুল্লাহ । পিতার নাম মাসউদ । কুনিয়াত আবু আবদির রহমান আল-হুজালী ৷ মাতার নাম উম্মু আবৃদ ৷ রাসূল (সাঃ) যে দিন দ্বারে আরকামে প্রবেশ করেন তার পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি নিজে গৌরব দ্বীপ্তকণ্ঠে বলতেন “আমি ঙ৬ষ্ঠ মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেছি ।” এতিহাসিক মুহাম্মদ ইব্‌নে ইসহাক তাকে ৩৩তম এবং সিয়ারে আলামুনুবালা প্রন্থে ১৭তম মুসলিম হিসাবে উল্লেখ করেছেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তখন মক্কা নগরীতে রাসূলুল্লাহ ব্যতীত অন্য কেহ উচ্চঃস্বরে কোরআন তিলাওয়াত করার সাহস পেত না । ইব্নে মাসউদ মক্কার প্রথম মুসলমান যিনি কোরেশদের পক্ষ থেকে মারাত্মক বিপদের আশংকা সত্বেও উচ্চঃস্বরে কোরআন তিলাওয়াত করেন। অবশ্য এ জন্য তাঁকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। করেন। পরে তিনি স্থায়ীভাবে মদীনায় হিযরত করেন। তথায় তিনি হযরত মায়ায ইব্‌নে জাবাল (রাঃ)-এর আতিথ্য গ্রহণ করেন এবং পরে রাসূল (সাঃ) তাদের উভয়ের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। তিনি প্রসিদ্ধ সকল যুদ্ধে অসীম শৌর্য-বীর্ষ নিয়ে রাসূল (সাঃ)-এর সাথে অংশ গ্রহণ করেন এবং বীরত্বপূর্ণ ভূমিকা প্রদর্শন করেন। হুনায়ন যুদ্ধে তার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।