সাহাবা চরিত 9 ২৫২ যথাক্ৰমে জঙ্গে জামাল এবং জঙ্গে সিফ্ফীনে হযরত আলী (রাঃ)-এর সেনাদলের একটি অংশের সেনাপতিত্বের দাযিত্্ পালন করেন । আবদুল্লাহ ইব্নে আব্বাস (রাঃ) সিফ্ফীনে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তিনি হযরত আলী (রাঃ)-এর শাসনামলে বসরার গভর্নর ছিলেন। অবশ্য পরবর্তীতে কতিপয় কারণে তিনি বসরা পরিত্যাগ করে মন্কা চলে যান। ইব্নে আব্বাস আশৈশব রাসূলের গভীর সান্নিধ্য ও তার পবিত্র খিদমতে কাটিয়েছেন। তার জ্ঞান ও হিকমতের পরিপূর্ণতার জন্য রাসূল (সাঃ) আল্লাহুর কাছে দোয়া করেছিলেন। এ দোয়ার বদৌলতে এবং প্রথর মেধা ও অসাধারণ মুখস্থ শক্তির কারণে তিনি রাসূলের কাছে হতে বহু হাদীস হৃদয়পটে সংরক্ষিত করে রাখতে সক্ষম হয়েছিলেন। আবদুল্লাহ ইব্নে আব্বাস (রাঃ) সর্বমোট ২,৬৬০ টি হাদীস বর্ণনা করেন। তিনি যুবায়রের শাসনামলে ৬৮ হিজরীতে তায়েফে ইন্তিকাল করেন । তখন তার বয়স হয়েছিল ৭১ বছর ৷ মুহাম্মদ ইবৃনে হানফিয়া তার নামাযে জানাযার ইমামতি করেন। হযরত আনাস ইবনে মালেক (রাঃ) নাম আনাস, পিতার নাম মালেক, মাতার নাম উঁন্বে সুলায়ম । তিনি রাসূল (সাঃ)-এর খালা ছিলেন। এ হিসাবে সম্পর্কের দিক দিয়ে আনাস রাসূল (সাঃ)-এর খালাত ভাই । রাসূল (সাঃ) যখন মদীনায় হিযরত করেন তখন আনাসের বয়স মাত্র দশ বছর । এ সময় তার মাতা ইসলাম ধর্ম গ্রহণ করেন। স্ত্রীর ইসলাম গ্রহণে অসন্তুষ্ট হয়ে আনাসের পিতা শামে চলে যায় এবং তথায় ইন্তিকাল করে। আনাসের পিতার মৃত্যুর পর উন্মে সুলায়ম ইসলাম গ্রহণের শর্তে হযরত আবু তালহার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। এরপর বালক আনাসের লালন-পালনের ভার আবু তালহার উপর অর্পিত হয়। হযরত আবু তালহা (রাঃ) বালক আনাসকে রাসূল (সাঃ)-এর খিদমতে পেশ করলে তিনি তাকে সাদরে গ্রহণ করেন। রাসূল (সাঃ)-এর ইন্তিকালের পূর্ব পর্যন্ত দীর্ঘ দশটি বছর তিনি তার একনিষ্ঠ খিদমতে অতিবাহিত করেন। ইসলামের প্রথম যুদ্ধ বদরে তিনি সক্রিয়ভাবে অংশ নিতে পারেননি। কেননা তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর । অবশ্য এ সময় তিনি রাসূল (সাঃ)-এর ব্যক্তিগত খিদমতে নিয়োজিত ছিলেন। অল্প বয়সের কারণে তিনি উহুদে অংশ নিতে পারেননি । খায়বরসহ পরবর্তী সকল সমরাভিযানে তিনি অংশ গ্রহণ করেছিলেন। প্রথম খলীফা আবু বকর সিদ্দীক (রাঃ) তাঁকে প্রথমে বাহরাইনের আমেল এবং পরে তথাকার গভর্নর নিযুক্ত করেছিলেন। হযরত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।