দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৭ না । ব্যক্তিগতভাবে হযরত উসমান (রাঃ) দূরাত্মা আবদুল্লাহ্‌ ইব্‌নে সাবার দল দের লক্ষ্য ছিল না, মূল খিলাফত বরং দ্বীন ইসলামই ছিল তাদের লক্ষ্য । তাদের কাছে উসমান (রাঃ) ও যেমন, আলী (রাঃ) ও তেমন । অতঃপরও তাদের এ নির্মম খেলা চলতে থাকে । এরা ছিল জমল যুদ্ধের, সিফ্ফীন যুদ্ধের নেপথ্যের মুল নায়ক । হযরত উসমান (রাঃ)-এর পর হযরত আলী (রাঃ) খলীফা নির্বাচিত হলে উসমান (রাঃ) হত্যাকারী এ দূরাত্মারাই উসমান (রাঃ) দরদী হয়ে হযরত আলী (রাঃ)-এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। শেষ হযরত আলী (রাঃ) নিজে খলীফা হবার জন্য উসমান (রাঃ) হত্যায় জড়িত ছিলেন বলে সুকৌশলে নেপথ্যে রটনা দ্বারা হযরত আলী (রাঃ) বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত এবং বিক্ষুদ্ধ করতে থাকে। এতদুদ্দেশ্যে গুজবের পর গুজব ছড়ায়; দাবী উঠে- হযরত উসমান (রাঃ)-এর হত্যাকারীদের কিসাস নিতে হবে। এর জন্যই জমল এবং সিফ্ফীন যুদ্ধে প্রতিপক্ষের নিহতদের সম্পর্কে হযরত আলী (রাঃ)-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের যে কেহ শুদ্ধচিত্তে, ন্যায়-প্রেরণার নির্মলচিত্তে, নিষকলুষ অন্তরে নিহত হয়েছেন, তারা জান্নাতে যাবেন! (মুকদ্দিমা ইবৃনে খালদুন ২১৫ পৃঃ) । সিফ্্‌ফিন যুদ্ধ প্রত্যাবর্তনের পর কেহ হযরত আলী (রাঃ)-এর সম্মুখে আমীর মুআবিয়া (রাঃ)-এর বিরূপ সমালোচনা করলে তিনি বলেন, জেনে রাখ, আমীর মুআবিয়াকে হারালে তোমাদের মাথা বাচাতে পারবে না । মাকাল ফলের মত কর্তিত মস্তক ধড় হতে টপ টপ করে মাটিতে পড়তে থাকবে । বিশিষ্ট মণীধী আবু মুসলিম খাওলানী (রাঃ) সদলে আমীর মুআবিয়া (রাঃ)-এর সমীপে হাযির হয়ে বলেন, তুমি কি আলী (রাঃ)-এর চেয়ে বড় যে তার বিরোধিতা করছঃ? তদুত্তরে তিনি বলেন, আল্লাহ্র শপথ, হযরত আলী (রাঃ) যে আমার অপেক্ষা অনেক উত্তম এবং শ্রেষ্ঠ তাতে সন্দেহ নাই । “উসমান (রাঃ) হত্যার কিসাস” ব্যতীত তার সাথে আমার কোন বিরোধ নাই; তিনি আমার চাচাত ভাই, তার “কিসাস” নেয়ার ন্যায্য অধিকার আমার রয়েছে। আলী (রাঃ) যদি হত্যাকারীগণকে আমার হাতে ছেড়ে দেন, তাহলে সর্বপ্রথম আমিই তার অনুগত্যের শপথ নিব ৷ (আল-বিদায়া ৮ম খন্ড ১৩১ পৃঃ) । বলাবাহুল্য সাহাবা জীবনের এ সমস্ত ঘটনাবলী আল্লাহ্‌ পূর্বাহ্ঞেই ইংগিত দিয়েছিলেন; রাসূল (সাঃ) যে তা জানতেন না এমন নয়; বিভিন্ন হাদীসে হযরত উসমান (রাঃ)-এর শাহাদত পূৰ্ব হতে আরম্ভ করে সিফ্‌ফীন যুদ্ধ এবং নেপথ্যের খলনায়ক আবদুল্লাহ্‌ ইবনে সাবা ও তদীয় পঞ্চম বাহিনী খারিজীদের কীর্তিকলাপ সম্বন্ধে তিনি সুস্পষ্ট আভাষ এবং যথোচিত নির্দেশ প্রদান করেছেন । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।