সাহাবা চরিত 51২৫১ বাহরাইন প্রদেশের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। তার সরলতা, সততা এবং বিশ্বস্ততা ছিল প্ৰশ্নাতীত ৷ রাসূল (সাঃ)-এর বহু গুরুত্বপূর্ণ হাদীস তথা ইসলামের বহু অমুল্য শিক্ষার প্রসারদানে তীর অবদান অতুলনীয় । তার এ কীর্তি মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে৷ হাদীসে নববীর এ মহান খাদেম ৭৮ বছর বয়সে মতভেদ রয়েছে। বিভিন্ন বর্ণনা মতে তিনি ৫৭ অথবা ৫৮ অথবা ৫৯ হিজরীতে ইন্তিকাল করেন। ওয়ালীদ ইবনে উকবা ইবনে আবী সুফিয়ান তার নামাযে জানাযার ইমামতি করেন। সাহাবীদের মধ্যে আবদুল্লাহ ইবনে উমর এবং আবু সাঈদ আল-খুদরী (রাঃ) তার জানায়ায় শরীক হন। তাকে মদীনায় জার্নাতুল বাকীতে সমাহিত করা হয়। আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) রাসূল (সাঃ)-এর হিযরাতের তিন বছর পূর্বে হযরত আবদুরাহ ইবনে আব্বাস (রাঃ) মক্কার “শিয়াবে আবী তালিব”-এর জন্ুগ্রহণ করেন। জন্মের পর পরই তাকে রাসূলের কাছে নেয়া হলে তিনি শিশু আবদুল্লাহর মুখে একটু থুথু দিয়ে তার ‘তাহনীক’ করেন। (তাহনীক অর্থ কোন বস্তু চিবিয়ে নরম করা এবং শিশুকে সভ্য করা) এর ফলশ্রুতিতে আবদুল্লাহ ইবনে আব্বাস পরবর্তী জীবনে অঘাধ জ্ঞান ও হিকমতের অধিকারী হয়েছিলেন। তার মাতা লুবাবা বিন্তুল হারিস হিযরতের পূর্বে ইসলাম গ্রহণ বিধায় হযরত আবদুল্লাহকে আশৈশব মুসলিম হিসাবে গণ্য করা হয়। ইব্নে আব্বাস (রাঃ) বাল্যকাল হতে রাসূল (সাঃ)-এর ইন্তিকাল পর্যন্ত আট অথবা দশ বছর হযরতের গভীর সান্নিধ্যে কাটিয়েছেন। রাসূল (সাঃ)-এর ওফাতের সময় তিনি ছিলেন তের কিংবা পনের বছরের বালক । অপরিণত বয়সের কারণে তিনি রাসূলের জীবদ্দশায় কোন যুদ্ধে অংশ গ্রহণ করতে পারেননি। রাসূল (সাঃ)-এর তিরোধানের পর তিনি খ্যাতনামা সাহাবাদের সাহচর্য লাভ করেন এবং তাদের কাছ হতে রাসূলের হাদীস শ্রবণ ও কণ্ঠস্থ করার সৌভাগ্য লাভ করেন। তিনি দ্বিতীয় খলীফা হযরত উমর (রাঃ) ও তৃতীয় খলীফা হযরত উসমান (রাঃ)-এর বিশেষ পরামর্শ দাতা ছিলেন । হযরত উসমান (রাঃ) যখন বিদ্রোহীগণ কর্তক মদীনায় স্ব-গৃহে অবরুদ্ধ ছিলেন, সে বছর ইব্নে আব্বাসকে আমীরুল হম নিযুক্ত করা হয়েছিল বিধায় তিনি উসমান (রাঃ)-এর শাহাদাতকালে মদীনায় উপস্থিত ছিলেন না । এর কিছু দিন পর মদীনায় পত্যাবর্তন করে তিনি হযরত আলী (রাঃ)-এর কাছে বয়াত হন। তিনি ৩৭ ও ৩৮ হিজরীতে সংঘটিত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।