ত্ৰয়োদশ অধ্যায় হযরত আবু হুরায়রা (রাঃ) রাসূল (সাঃ)-এর অন্যতম সহচর এবং তীর বাণী ও কর্মের উৎসাহী প্রচারক ও প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা (রাঃ)-এর প্রকৃত নাম নিয়ে সর্বাধিক মতানৈক্য বিদ্যমান । ইসলাম পূর্ব যুগে তিনি ‘আবদু শামস্’ বা ‘আবদু ওমর’ নামে খ্যাত ছিলেন। ইসলাম-উত্তর তার নাম রাখা হয়েছিল ‘আবদুর রহমান ইবনে সাখর’ অথবা ‘উমায়ের ইবনে আমির'। অবশ্য তিনি ইসলামী জগতে “আবু হুরায়রা” এ উপনামে সমধিক পরিচিত । হযরত আবু হুরায়রা (রাঃ) ৬২৯ ঈসায়ী সনে ৭ হিজরী হুদায়বিয়ার সন্ধি এবং খায়বার যুদ্ধের অন্তবর্তী সময় মদীনায় আগমন করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। তখন তার বয়স হয়েছিল ত্রিশ বছরের মত ৷ তিনি প্রখ্যাত সাহাবী তুফায়িল ইবনে আমর আদ্দাওসীর হাতে ইসলামে দীক্ষিত হন। এর পর হতে তিনি রাসুল (সাঃ)-এর পবিত্র মুখনিঃসৃত বাণী শোনার একান্তিক আগ্রহ নিয়ে ছায়ার ন্যায় সর্বদা তীর সাহচর্য গ্রহণ করেন। তিনি আসহাবুস্ সুফ্ফার অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর গোটা জীবন রাসূল (সাঃ)-এর একান্ত সান্নিধ্যে কাটিয়েছেন । ফলে রাসূলের কাছ থেকে যত হাদীস শোনার সৌভাগ্য তীর হয়েছে অন্য কোন সাহাবীর তা হয়নি হাদীসের প্রসার ও প্রচারের এক বিরাট খিদমত তিনি আঞ্জাম দিয়েছেন । তিনি সর্বাপেক্ষা অধিক সংখ্যক হাদীস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদীসের মোট সংখ্যা ৫,৩৭৫টি । রাসূল (সাঃ)-এর কাছ থেকে সরাসরি হাদীস শ্রবণ ছাড়াও আবু হুরায়রা (রাঃ) বিশিষ্ট সাহাবীদের মধ্যে আবু বকর, উমর, ফাদল ইবনে আব্বাস, উবাই ইবনে কা'ব, উসামা, আয়েশা সিদ্দীকা (রাঃ) প্রমুখ হতে হাদীস গ্রহণ করেন এবং বর্ণনা করেন। বুখারীর বর্ণনা মতে আটশত রাবী তার কাছ থেকে হাদীস গ্রহণ করেছেন। সাহাবীদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস, ইবনে উমর, জাবির, আনাস, ওয়াসীল ইবনে আসকা (রাঃ) প্রযুখ তার কাছ থেকে হাদীস শুনেছেন। হযরত আবু হুরায়রা (রাঃ)-এর ইসলামী শরীয়তে অসাধারণ ব্যুৎপত্তি ছিল এবং বিদ্যাবুদ্ধি ছিল অত্যন্ত প্রখর । এ কারণে হযরত উমর (রাঃ) তাকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।