দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0২৪৮ হবে যারা আমাকে এতই মহব্বত করবে যে, তারা আপন পরিবার পরিজন এবং জান মালের বিনিময়ে হলেও আমাকে এক নজর দেখার আকাংখা করবে। হযরত আবদাহ্‌ বিন্তে খালেদ রাযিয়াল্লাহু আনহা বলেন, আমার পিতা রাতে যখন বিছানায় যেতেন তখন শুধু রাসূল (সাঃ) এবং আনসার ও মুহাজের সাহাবীদের নাম নিয়ে বলতেন, এরাই আমার মূল ও শাখা অর্থাৎ পূর্ববর্তী ও পরবর্তী বংশধর তাঁদের প্রতি আমার অন্তর আকৃষ্ট হচ্ছে। হে আল্লাহ্‌! শ্রীত্র মুত্যু দান করে আমাকে তাঁদের সাথে মিলিত কর । তিনি এসব কথা বলতে বলতে নিদ্রা যেতেন। একবার হযরত ওমর (রাঃ) হযরত আব্বাস (রাঃ)-কে বললেন, আমার পিতার চেয়ে আপনার ইসলাম গ্রহণে আমি বেশী আনন্দিত। কেননা আমার পিতার চেয়ে আপনার ইসলাম গ্রহণ রাসূল-এর কাছে অধিক প্রিয় । একবার হযরত ওমর (রাঃ) তাঁর অভ্যাস অনুযায়ী রাতের বেলায় পর্যবেক্ষণের উদ্দেশ্যে মহল্লায় বের হন । তিনি এক ঘরে বাতির আলো এবং এক বৃদ্ধার কণ্ঠস্বর শুনতে পান। মেয়েলোকটি পশম বুনার তালে তালে কবিতা আবৃত্তি করছিল । যার অর্থ এ নেককার ও বুজুর্গ লোকদের পক্ষ থেকে মুহাম্মদ (সাঃ)-এর উপর দরদ বর্ষিত হোক! হে আল্লাহর নবী! নিশ্চয় আপনি রাতের বেলায় ইবাদত করতেন এবং শেষ রাত্রে উঠে কান্নাকাটি করতেন। হায় আমি যদি জানতাম, আমি আর আমার মাহবুব নবী একত্রিত হব না? কেননা মৃত্যু যে কোন অবস্থায় এসে পড়ে জানা নেই, আমার মুত্যু কি অবস্থায় আসবে? আর আমি রাসূল (সাঃ) -এর সাথে সাক্ষাতের সুযোগ পাব কি নাঃ হযরত ওমর (রাঃ) কবিতাগুলো শুনে কাঁদতে কাদতে সেখানেই বসে গেলেন। ' হযরত বেলাল হাবৃশী (রাঃ)-এর মৃত্যুকালে তাঁর স্ত্রী দুখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে লাগলেন, হায় আফসোস! এ কথা শুনে তিনি (রাঃ) বললেন, সোবহানাল্লাহ! তুমি আফ্‌সোস করছ? অথচ কি মজার ব্যাপার যে, আগামীকাল আমার প্রিয়নবীর যিয়ারত করব এবং তাঁর সাথীদের সাক্ষাত করব । হযরত যায়েদ (রাঃ) এর এক ঘটনা, যখন তাকে শূলে চড়ানো হল, তখন আবু সুফিয়ান বলেছিল, হে যায়েদ! তুমি কি এটা পছন্দ করবে যে, তোমাকে ছেড়ে দেয়া হোক আর (নাউযুবিল্লাহ) মুহাম্মদকে (সাঃ) তোমার পরিবর্তে শূলে চড়ানো হোক ৷ তখন নবীর জন্য জীবন উৎসর্গকারী হযরত যায়েদ (রাঃ) বলেছিলেন, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।