দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৪৬ রাসূল (সাঃ)-কে দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে? তিনি (সাঃ) বললেন, কিয়ামতের জন্য এমন কি পাথেয় প্রস্তুত করে রেখেছ যে, এত অধির আগ্রহে অপেক্ষা করছ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ! (সাঃ) নামায, রোযা, সদ্‌কা খয়রাত খুব একটা জমা করতে পারিনি, তাহলে আল্লাহ্‌ ও তার রাসূল (সাঃ)-এর মহব্বত আমার অন্তরে আছে। | রাসূল (সাঃ) বললেন, তুমি যাকে ভালবাসবে কিয়ামতের দিন তুমি তাঁর সাথে থাকবে । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হযরত আবু মূসা আশয়ারী (রাঃ) হযরত সফ্ওয়ান (রাঃ) ও হযরত আবুযর গেফারী (রাঃ) প্রমুখ সাহাবায়ে কিরাম থেকেও অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে । হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন যে, সাহাবায়ে কিরাম রাসূল (সাঃ)-এর বর্ণনা তারা যতটুকু শুনে যতটুকু আনন্দিত হয়েছিলেন অন্য কোন কথায় এতটুকু আনন্দিত হননি । কেন হবেন না? তাদের প্রতিটি শিরা উপশিরা রাসূল (সাঃ)-এর মহব্বতে ছিল পরিপূর্ণ । হযরত ফাতিমা (রাঃ)-এর বাড়ী, রাসূল (সাঃ)-এর বাড়ী থেকে একটু দূরে ছিল। একদিন রাসূল (সাঃ) ফাতিমা (রাঃ)-কে বললেন, আমার মন চায় তোমার বাড়ীটা যদি আমার বাড়ীর কাছে হত! হযরত ফাতিমা (রাঃ) আরয করলেন, আব্বাজান! হারেসা (রাঃ)-এর বাড়ী আপনার বাড়ীর সবচেয়ে কাছে। আপনি বললেই আমার বাড়ীর সাথে তার বাড়ী বদলে নেয়া যেতে পারে। তিনি (সাঃ) বললেন, এর পূর্বেও তার সাথে একটি বাড়ী আমি বদল করেছি, এখন আবার এ কথা বলতে লজ্জাবোধ হচ্ছে । হযরত হারেসা (রাঃ) রাসূল (সাঃ)-এর এ অভিপ্রায় জানতে পেরে আরয করলেন, হে আল্লাহ্র রাসূল! (সাঃ) আমি ও আমার যাবতীয় সম্পদ আল্লাহ্‌ ও তীর রাসুলের জন্যই । আমি জানতে পেরেছি, ফাতেমা (রাঃ)-এর বাড়ী নাকি আপনার কাছে আনতে চান ৷ ইয়া রাসূলুল্লাহ! আমার বাড়ী থেকে অন্য কারও বাড়ী এর চেয়ে কাছে নেই । যে কোন বাড়ী বদল করতে আমি প্রস্তুত । হে আল্লাহ্র রাসূল! আমি আল্লাহ্র কসম করে বলছি, আমার যে মালটিই আপনি গ্রহণ করবেন, তা এ মাল থেকে উত্তম যা আমার কাছে রয়ে যাবে। রাসূল (সাঃ) তাঁর কথায় সন্তুষ্ট হয়ে বরকতের জন্য দোয়া করে একটি বাড়ী বদল করে নিলেন। একজন সাহাবী (রাঃ) রাসূল (সাঃ)-এর খিদমতে এসে বললেন, ইয়া রাসুলুল্লাহ! (সাঃ) আপনার মহব্বত আমার অন্তরে আমার জান মাল, পরিবার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।