সাহাবা চরিত 0] ২৪৫ পুত্র, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজন আর যে ধন সম্পদ তোমরা অর্জন করেছ আর যে সব ব্যবসায় তোমাদের ঘাটতির আশংকা নেই আর যেসব ঘর বাড়ী তোমরা পছন্দ কর এসব বস্তু যদি তোমাদের কাছে আল্লাহ্ ও তাঁর রাসূল এবং আল্লাহ্র রাস্তায় জিহাদ করা থেকে অধিকতর প্রিয় হয়, তাহলে তোমরা সে সময়ের অপেক্ষা কর, যখন আল্লাহ্ তাআলা ধ্বংসের হুকুম নাযিল করবেন মনে রাখবে, আল্লাহ্ তায়া'লা আদেশ অমান্যকারীদের সুপথ দেখান না। এ আয়াতে এসব বস্তু থেকে আল্লাহ্ ও তার রাসূলের মহব্বত কম হওয়ার উপর শাস্তির ভয় প্রদর্শন করা হয়েছে। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূল (সাঃ) ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এ ব্যক্তি প্রকৃত মো'’মিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত তার মাতা-পিতা, সন্তান-সন্ততি ও সমস্ত লোক থেকে বেশী না হয়। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকেও অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। ওলামাগণ এ হাদীসের এরূপ ব্যাখ্যা করেছেন যে, এখানে মহব্বত দ্বারা ইখতিয়ার ভুক্ত মহব্বত বুঝানো হয়েছে। স্বভাবজাত মহব্বত নয় যা স্বাভাবিক ভাবে ছেলে-মেয়ে ও স্থরী-পুত্রের জন্য হয়ে থাকে । রাসূল (সাঃ) ইরশাদ করেন, তিনটি বস্তু এমন রয়েছে, যার মধ্যে এগুলো পাওয়া যায়, সে ঈমানের স্বাদ গ্রহণ করে। প্রথমতঃ যাবতীয় বিষয় বস্তু থেকে আল্লাহ্ ও তীর রাসূলের মহব্বত অধিক হওয়া । দ্বিতীয়তঃ যাকেই ভালবাসবে একমাত্র আল্লাহ্র জন্যই ভালবাসবে । তৃতীয়তঃ ইসলাম পরিত্যাগ করে মুরতাদ হয়ে যাওয়া আগুনে পড়ে যাওয়া থেকেও অধিক কষ্টকর । হযরত ওমর (রাঃ) একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমার জীবন ব্যতীত বাকী সব বস্তু থেকে আপনি আমার নিকট অধিকতর প্রিয় । রাসূল (সাঃ) বললেন, কোন ব্যক্তি প্রকৃত মো'মিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার নিজের জীবন থেকেও অধিক মহব্বত না করবে। তখন হযরত ওমর (রাঃ) বললেন, হে আল্লাহ্র রাসূল! (সাঃ) আপনি আমার জীবন থেকেও অধিক প্রিয় । রাসূল (সাঃ) বললেন, ওমর! তুমি এ মাত্রই প্রকৃত মো’মিন বলে গণ্য হলে। অথবা তোমার এখন বুঝে আসল? অথচ এ বিষয়টি পূর্বেই বুঝে আসা উচিত ছিল। হযরত সোহায়েল তসতরী (রহঃ) বলেন, যে ব্যক্তি প্রতিটি ক্ষেত্রে রাসূল (সাঃ)-কে আপন অভিভাবক মনে করে না করে এরং নিজর নফস্কে নিজের অধীন মনে করে, সে ইসলামের স্বাদ গ্রহণ করতে পারবে না । এক সাহাবী : www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।