সাহাবা চরিত 0 ২৪৪ ক্ষতবিক্ষত শরীর নিয়ে জীবনের শেষ মুহূর্তে উপনীত, তবুও নিজের জন্য নেই কোন অভিযোগ । নেই কোন অস্থিরতা, আছে শুধু প্রাণের চেয়েও অধিক প্রিয়নবী (সাঃ)-এর হিফাযতের চিন্তা । তার জন্য জান কোরবান করার ফিকির । হায়! আল্লাহ্ যদি আমাদের মত অধমকেও তাদের মত মহব্বতের সামান্যতম অংশ দান করতেন। রাসূল (সাঃ)-এর কবর দেখে এক রমণীর মৃত্যু উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)-এর খিদমতে একজন মেয়ে লোক এসে আরয করল, আমাকে রাসূল (সাঃ)-এর কবর যিয়ারত করিয়ে দিন। হযরত আয়েশা সিদ্দাকা (রাঃ) হুজরা মোবারক খুলে দিলেন। মেয়েলোকটি কাদতে লাগলেন । অবশেষে কেঁদে কেঁদে সেখানেই তার ইন্তিকাল হল। মহব্বতের এমন নজীর কি কোথাও পাওয়া যাবে? কবর যিয়ারত করে রাসূল (সাঃ)-এর বিচ্ছেদ বেদনা সহ্য করতে পারলেন না, আর সেখানেই মৃত্যুবরণ করলেন। সাহাবী (রাঃ)-দের নবী প্রেমের বিভিন্ন কাহিনী হযরত আলী (রাঃ)-কে কেহ জিজ্ঞেস করল, রাসূল (সাঃ) এর সাথে আপনার কতটুকু মহব্বত ছিল? তিনি বললেন, আল্লাহ্র কসম, রাসূল (সাঃ) আমাদের কাছে নিজেদের জান-মাল, সন্তান-সন্ততি, পিতা-মাতা ও ভীষণ পিপাসার সময় ঠান্ডা পানি থেকেও অধিক প্রিয় ছিলেন। তিনি সত্যই বলেছেন প্রকৃতপক্ষে তাঁরাই কামেল মুমিন অর্থাৎ পরিপূর্ণ মো'মিন ছিলেন। আল্লাহ্ তা’য়ারা ইরশাদ করেন- LE) AEE ET CEG EEE FE I Ee ILL Aral SESS ESS UPS JILL: AE Edt EO AA Hpi FIIs Ss EM STU SS Sg ADIL A A EE OES EEC Ost ST Ee - Sli ol অর্থ ৪ হে রাসূল! আপনি তাদেরকে বলেদিন, তোমাদের পিতা, তোমাদের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।