দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৪৩ ওহুদের যুদ্ধে হযরত আনাস ইব্নে নযর (রাঃ)-এর শাহাদত চরমভাবে ওহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটেছিল। এহেন পরিস্থিতিতে মিথ্যা খবর ছড়িয়ে পড়ল যে, রাসুল (সাঃ) শহীদ হয়েছেন। এ ভয়াবহ খবরে সাহাবীদের মধ্যে কিরূপ প্রতিক্রিয়া হয়েছিল তা বলাই বাহুল্য ৷ এতে সমস্ত সাহাবী (রাঃ) নিরাশ হয়ে গেল । হযরত আনাস ইব্নে নযর (রাঃ) যাচ্ছিলেন, এমন সময় তিনি মোহা্জির ও আনসারদের একটি জায়ায়াতকে দেখলেন, যার মধ্যে হযরত ওমর (রাঃ) ও হযরত তালহা (রাঃ)ও ছিলেন । তিনি সবাইকে অস্থির অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? সবাইকে অস্থির দেখা যাচ্ছে। তারা উত্তর দিলেন, রাসূল (সাঃ) শহীদ হয়েছেন। এ কথা শুনে আনাস (রাঃ) বললেন, তাহলে তো আর বেঁচে থেকে কোন লাভ নেই । এ বলে তরবারী হাতে নিয়ে কাফেরদের সাথে বীর বিক্ৰমে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন তার উদ্দেশ্য ছিল নবীর দর্শনের জন্যই জীবিত আছি, তার অবর্তমানে এ জীবন থেকে আর কি হবে? তাই তিনি রাসূল (সাঃ)-এর মহন্বতে নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধা করলেন না। ওহুদের ময়দানে সা’আদ ইবনে রাবী (রাঃ)-এর পয়গাম ওহুদের যুদ্ধে রাসূল (সাঃ) বললেন, না জানি সা’আদ ইব্নে বারীর কি অবস্থা হল? এ বলে তিনি একজন সাহাবীকে তার তালাশে পাঠিয়ে দিলেন। তিনি আহতদের মধ্যে নাম ধরে ডেকে ডেকে তালাশ করতে লাগলেন । হঠাৎ এক স্থান থেকে খুব ক্ষীণ উত্তর শুনা গেল । তিনি সেখানে খুব দ্রুত গিয়ে দেখলেন যে, সাতজন শহীদের সধ্যে তিনি কাতরাচ্ছেন, মাত্র দু'একটি নিঃশ্বাস বাকী আছে। সাহাবীকে দেখা মাত্রই হযরত সা'আদ (রাঃ) বললেন, রাসূল (সাঃ) কে আমার সালাম পেশ করবে আর বলবে, আল্লাহ তাআলা আপনাকে আমার পক্ষ থেকে উত্তম বিনিময় দ।ন করুন যা কোন নবীকে তার উন্মতের পক্ষ থেকে উত্তম বিনিময় দান করেছেন। আর মুসলমানদেরকে আমার এ পয়গাম পৌছিয়ে দিবে যে, তোমাদের মধ্যে একজন মানুষও জীবিত থাকতে যদি কোন কাফের রাসূল (সাঃ) পর্যন্ত পৌছে যায়, তবে আল্লাহ্র দরবারে তোমাদের কোন ওযর আপত্তি চলবে না৷ এ কথা বলার সাথে সাথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাস্তবিকই এসব মহাপুরুষগণই নবী প্রেমের পরিপূর্ণ হক আদায় করে গেছেন। আল্লাহ্‌ তাদের কবরকে নুর দ্বারা আলোকিত করে দিন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।