দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0২৪২ তারা গিয়ে পিতার কাছে হযরত যায়েদ (রাঃ) এর খবর দিল এবং তার ঠিকানাও বলে দিল। সংবাদ শুনে হযরত যায়েদ (রাঃ)-এর পিতা ও চাচা তীকে গোলামী থেকে মুক্ত করে নিয়ে আসার জন্য যথেষ্ট পরিমাণ টাকা-কড়ি নিয়ে মন্ধা নগরীর দিকে রওয়ানা হল। মক্কায় পৌছে রাসূল (সাঃ)-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করল; ‘হে হাসেমের আওলাদ ! আপনারা স্বীয় কওমের সরদার, হারাম শরীফের অধিবাসী, আল্লাহ্‌র ঘরের প্রতিবেশী । আপনারা স্বয়ং কয়েদীকে মুক্তিদান করেন আর ক্ষুধার্তকে অন্নদান করে থাকেন। আমরা আপন সন্তানের তালাশে আপনার খিদমতে উপস্থিত হয়েছি। আমাদের উপর অনুগ্রহ করে বিনিময় গ্রহণ করুণ ৷’ তাকে মুক্তি দিন, বিনিময়ে ফিদিয়ার চেয়ে অধিক গ্রহণ করুন । রাসূল (সাঃ) বললেন, তোমাদের আসল উদ্দেশ্য কি পরিস্কার করে বল ৷ তারা বলল, আমরা যায়েদের খৌজে এসেছি । তারা বলল, এটাই আমাদের উদ্দেশ্য । রাসূল (সাঃ) বললেন, জিজ্ঞেস কর । সে যদি তোমাদের সাথে যায়, তাহলে নিয়ে যাও, কোন বিনিময়ের প্রয়োজন নেই । আর যদি সে স্বেচ্ছায় যেতে না চায়, তাহলে আমি তাকে যেতে বাধ্য করতে পারিনা । হযরত যায়েদ (রাঃ)-কে রাসূল (সাঃ) বললেন, তুমি ইচ্ছে করলে তোমার পিতার সাথে চলে যেতে পার । আর ইচ্ছা করলে, তুমি আমার কাছে থেকে যেতে পার । হযরত যায়েদ (রাঃ) আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার পরিবর্তে অন্য কাউকে গ্রহণ করতে পারি না। পিতার ও চাচার স্থলে আপনিই আমার জন্য যথেষ্ট । এ কথা শুনে হযরত যায়েদ (রাঃ)-এর পিতা ও চাচা বললেন, যায়েদ! তুমি কি আযাদ হওয়ার স্থলে গোলাম হওয়াটাকেই প্রাধান্য দিচ্ছ? আর পরিবার পরিজনের সাথে স্বাধীনভাবে সুখে-স্বাচ্ছন্দে জীবন যাপন করার স্থলে ক্রীতদাস হওয়াটা কি পছন্দ করছ? যায়েদ (রাঃ) উত্তর দিলেন, হ্যা! আমি রাসূল (সাঃ)-এর মাঝে এমন জিনিস দেখেছি, যার পরিবর্তে অন্য কোন জিনিসকেই আর পছন্দ করতে পারছি না। এ কথা শুনে রাসূল (সাঃ) হযরত যায়েদ (রাঃ)-কে বুকে টেনে নিয়ে বললেন, যায়েদ, আজ থেকে তোমাকে আমার পুত্র হিসাবে গ্রহণ করলাম । এ অপূর্ব দৃশ্য দেখে যায়েদ (রাঃ) এর পিতা ও চাচা সন্তুষ্ট হয়ে তাকে রেখেই চলে গেল । হযরত যায়েদ (রাঃ) তখন অল্প বয়ঙ্ক কিশোর ছিলেন। এমন বয়সে পিতা মাতা ও সমস্ত আতখ্বীয়-স্বজনকে বিসর্জন দিয়ে রাসূল (সাঃ)-এর গোলামী করা কতটুকু মহব্বতের পরিচায়ক তা বলার অপেক্ষা রাখেনা ৷ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।