সাহাবা চরিত 0 ২৬ ব্যবধান থাকলেও তা ছিল আইনসম্মত, কারও বিচারে ভুল থাকলেও তিনি ছিলেন নিরাপরাধ । ইসলামের সেবায়, ইসলামেরই বিধি-বিধান অনুযায়ী ন্যায়ের প্রতিষ্ঠায়, অন্যায়ের প্রতিকারেই ছিল তাদের একে অন্যের বিরোধ । ইসলামী দৃষ্টি-ভংগিতেই তারা নিজেকে ন্যায় এবং প্রতিপক্ষকে অন্যায় ভেবেছেন, অসৎ মনে করেন নাই ৷ পরিস্থিতির জটিলতায় ভুল বুঝাবুঝিই এর মূল; ইতিহাস জানে-মদীনার মুনাফিক এবং তাদের উত্তরসূরীরা ইসলামের যে ক্ষতি করেছে; অন্যান্য অমুসলমান এবং মুশরিক রাষ্ট্রও ততখানি ক্ষতি করতে পারে নাই । রাসূল (সাঃ)-এর বর্তমানে মুনাফিকরা ততখানি সফল হতে না পারলেও তাদের চেষ্টার ক্রটি করে নাই । বলাবাহুল্য এরা ছিল জাতে ইহুদী ৷ রাসূল (সাঃ) -এর পর হযরত উমর (রাঃ)-এর খিলাফত আমল পর্যন্ত তারা মাথা তুলতে না পারলেও হযরত উসমান (রাঃ) হত্যার নেপথ্য কুখ্যাত ইহুদী আবদুল্লাহ্ ইব্নে সাবা এ মুনাফিকদেরই উত্তরসূরী ৷ মুখে ইসলামের মুখোশে মুসলমানদের ছদ্মবেশে সততা ও ধর্মপরায়ণতার অভিনয় করে মুসলমানদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে এবং সাহাবদের বিশেষ করে হযরত উসমান (রাঃ)-এর স্বকীয়তা ও চরিত্র হননের অভিযান চালায়। হিজাজ থেকে এ মৃণিত প্রচার চালাতে থাকে অতি সুকৌশলে । সাধারণরা তো দূরের কথা, অনেক বিশিষ্টদের পক্ষেও তার এ দূরভিসদ্ধি অনুমান করা সম্ভব হয় নাই । কুখ্যাত আবদুল্লাহ্ ইবনে সাবা যে বিষবৃক্ষ রোপন করেছিল, হযরত উসমান (রাঃ)-এর শাহাদত তার অন্যতম মর্মন্তুদ পরিণতি; এখানেই ইতি হয় নাই, বরং জমল যুদ্ধ, সিফ্ফীন যুদ্ধ প্রভৃতির পরবর্তী ঘটনাবলীই এর মর্মান্তিক পরিণাম । বলাবাহুল্য এ কুখ্যাত আবদুল্লাহ্ ইব্নে সাবার উত্তরসূরীরা আজও ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। এরা যুগে যুগে, দেশে দেশে, নানাবেশে ইসলাম দ্রোহিতায় পঞ্চম বাহিনীর ভূমিকা পালন করে চলেছে। এরা যে কত সুক্ষ্মভাবে তাদের এ প্রচার অভিযান চালায়; হযরত উসমান (রাঃ)-এর শাহাদাত এবং পরবর্তী ঘটনাবলী এর জ্বলন্ত নিদর্শন; তারা সুক্ষ্ম. সুকৌশলে ধারণাতীত ভাবে পরিস্থিতি এমনভাবে বিষাক্ত এবং ঘোলাটে করে, জনমনকে এমনি উত্তেজিত করে যে, সঠিক অবস্থার মূল্যায়ন করার মত মানসিকতা পর্যন্তও উত্তেজিতদের তখন লোপ পেয়ে যায়। বিচক্ষণ সাহাবাগণ হযরত উসমান (রাঃ)-এর হত্যার পরিস্থিতি মুকাবিলা করতে অসহায় হয়ে পড়েন । দুর্বৃত্তরা ভিতরে ভিতরে তাদের স্বকীয়তায় এমনভাবে প্রচন্ড আঘাত হানে যে; তাদের কথা বিক্ষুদ্ধ উত্তেজিত জনতা শুনতেই প্রস্তুত নয়। একমাত্র রাষ্ট্রশক্তিহ তা দমন করতে পারে; কিন্তু হযরত উসমান (রাঃ) যে নিজে প্রাণ দিতে প্রস্তুত, তবুও একজন মুসলমানেরও রক্তপাতে উদ্যোগী ছিলেন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।