দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৪১ চুষে ফেললেন ৷ রাসূল (সাঃ) ইরশাদ করলেন, যে শরীরে আমার রক্ত ঢুকেছে তাঁকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হযরত যায়েদ ইবনে হারেসা (রাঃ) কর্তৃক পিতাকে অস্বীকৃতি জাহেলিয়াতের যুগে হযরত যায়েদ ইব্‌নে হারেস (রাঃ) মাতার সাথে নানার বাড়ী যাচ্ছিলেন রাস্তায় বনী কায়েস তাদের কাফেলাকে লুট করে, যার মধ্যে যায়েদ (রাঃ)ও ছিলেন। বনী কায়েস হযরত যায়েদ (রাঃ)-কে মঙ্ধায় এনে বিক্রি করে দেয়। হাকিম ইবনে হেযাম আপন ফুফু হযরত খাদীজাতুল কুবরা (রাঃ)-এর জন্য যায়েদ (রাঃ)-কে খরিদ করেন। রাসূল (সাঃ)-এর সাথে হযরত খাদীজা (রাঃ)-এর বিবাহের পর তিনি হযরত যায়েদ (রাঃ)-কে হাদীয়া স্বরূপ রাসূল (সাঃ)-এর খিদমতে পেশ করেন। এদিকে যায়েদ (রাঃ)-কে হারিয়ে তার পিতা বিচ্ছেদের আগুনে দ্ধ হতে থাকে এবং কেঁদে কেঁদে কবিতা পড়তে থাকেন। যার অর্থ এরূপ- ‘আমি যায়েদের বিরহে কাদছি, আমি এটাও জানিনা যে, যায়েদ জীবিত না মৃত । আল্লাহ্র কসম! আমি এ কথাও জানিনা যে, যায়েদকে নরম জমীন ধ্বংস করল, না পাহাড় । আফ্সোস! আমি যদি জানতে পারতাম, তুমি আবার ফিরে আসবে কি না! তোমার ফিরে আসাটাই আমার জীবনে শেষ আশা । যখন সূর্য উঠে তখন যায়েদই আমার মনে উঁকি মারে। আর বাতাস যখন একটু বেগে চলে তখনও যায়েদ এসে আমার মনে ব্যথা দেয় ৷’ হায়! আমার দুশ্চিন্তা ও ফিকির কত দীর্ঘ? আমি তার তালাশে দ্রুতগামী উটকে কাজে লাগাব। উট যদি ক্লান্ত হয়ে পড়ে, আমি কখনও ক্লান্ত হব না। হায়! যদি আমার মৃত্যু এসে যায়, তাহলে আমার সব আশাকে ধ্বংস করে দিবে। কিন্তু আমি আমার আত্মীয়কে অসিয়ত করে যাব । তারাও যেন আমার কলিজার টুকরা প্রিয় যায়েদকে এ ভাবেই তালাশ করা অব্যাহত রাখে এভাবে হযরত যায়েদ (রাঃ)-এর পিতা কবিতা পড়ে পড়ে অশ্রু জলে ভাসত আর যায়েদ (রাঃ)-কে তালাশ করত ৷ ঘটনাক্রমে তার গোত্রের কিছু লোক মক্কায় হজ করতে এসে যায়েদ (রাঃ)-এর সাথে তাদের সাক্ষাত হয় । তারা হযরত যায়েদ (রাঃ) কে চিনে ফেলে তার পিতার দুরাবস্থার কথা বলল এবং কয়েকটি কবিতা আবৃতি করে শুনাল। হযরত যায়েদ (রাঃ) পিতার কাছে তিনটি লাইন কবিতাকারে লিখে তাদের হাতে পাঠিয়ে দিলেন । যার অর্থ হল- ‘আমি এখানে মঙ্কা নগরীতে বড়ই সুখে-শান্তিতে রয়েছি । আপনি কোন দুশ্চিন্তা করলেন না। আমি এখানে অত্যন্ত শরীফ লোকের ক্রীতদাস হিসাবে নিযুক্ত রয়েছে ।' www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।