দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৪০ দিবে না । তিনি সেখানে আবু সুফিয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দের কাছে রাসূল (সাঃ)-এর প্রস্তাব পৌছে দিলেন। মকন্কা থেকে ফেরার পথে কাফেররাই বলল, আপনি কাবা ঘর তাওয়াফ করে যান । তিনি বললেন, তা কখনও হতে পারে না যে, রাসূল (সাঃ) বাধাগ্রস্থ থাকবেন আর আমি তাওয়াফ করব । এতে কোরাইশগণ ক্ষুব্ধ হয়ে হয়রত ওসমান (রাঃ)-কে বন্দী করলে মুসলমানদের কাছে সংবাদ পৌছে যে, ওসমান (রাঃ)-কে শহীদ করা হয়েছে। এ সংবাদে রাসূল (সাঃ) জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করার জন্য বায়আত গ্রহণ করলেন সমস্ত সাহাবী (রাঃ)-গণ মরণপণ যুদ্ধের জন্য অঙ্গীকারাবদ্ধ হলেন। এ বায়আাতকেই বায়আতে রিদওয়ান বলা হয়। অর্থাৎ- স্বেচ্ছায় জীবন উৎসর্গ করার অঙ্গীকার । মুসলমানদের এরূপ দৃঢ়সংকল্পের সংবাদ শুনে মক্কার কাফেররা ঘাবড়ে গিয়ে হযরত ওসমান (রাঃ) কে ছেড়ে দেয়। এ ঘটনায় হযরত আবু বকর (রাঃ) এর ওরওয়াকে গালি দেয়া, মুগীরার আঘাত, সাহাবাদের রাসূল (সাঃ)-এর সাথে সাধারণ ব্যবহার সম্পর্কীয় ওরওয়ার তথ্য, ওসমান (রাঃ)-এর তওয়াফ থেকে অস্বীকৃতি প্রভৃতি ঘটনাবলী রাসূল (সাঃ) সাথে সাহাবাদের পরম ভালবাসারই নিদর্শন । হযরত ইব্নে যোবায়ের (রাঃ)-এর রক্ত পান রাসূল (সাঃ) একবার সিঙ্গা লাগিয়ে দেহ মোবারক থেকে কিছু রক্ত বের করলেন, হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের (রাঃ)-কে বললেন, এ রক্তগুলো কোথাও পুঁতে রাখ । তিনি এসে আরয করলেন, ইয়া রাসূলুল্লাহু! পুঁতে রেখেছি। রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেন, কোথায়? তিনি বললেন, আমি সেগুলো পান করে ফেলেছি । রাসূল (সাঃ) ইরশাদ করলেন, যে শরীরে আমার রক্ত প্রবেশ করেছে, তার জন্য জাহারামের আগুন হারাম ৷ হযরত আবু ওবায়দা (রাঃ)-এর রক্ত পান ওহুদের যুদ্ধে রাসূল (সাঃ)-এর মাথায় যখন দু'টি লোহার কড়া ঢুকে গিয়েছিল তখন হযরত আবু বকর (রাঃ) দৌঁড়ে আসলেন, অন্য দিক থেকে হযরত আবু ওবায়দা (রাঃ)ও দৌড়ে এসে রাসূল (সাঃ)-এর মাথা থেকে দাত দ্বারা লোহার কড়া খুলতে লাগলেন। লোহার কড়া বের করলেন কিন্তু তাতে তীর একটি দাত ভেঙ্গে গেল। তিনি এদিকে ভ্রুক্ষেপ না করে দ্বিতীয় কড়াটিও খুলতে লাগলেন দ্বিতীয় কড়াটিও বের হয়ে আসল কিন্তু তার আরও একটি দাত ভেঙ্গে গেল । কড়া খোলার ফলে রাসূল (সাঃ)-এর শরীর মোবারক থেকে রক্ত প্রবাহিত হতে লাগল ৷ হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)-এর পিতা রক্তগুলো সাহাবা-১৬ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।