সাহাবা চরিত 0 ২৩৯ করত ।এ দৃষ্টতাপূর্ণ আচরণ সাহাবায়ে কিরাম কিভাবে সহ্য করতেন? তাই স্বয়ং তারই ভ্রাতুম্পুত্র হযরত মুগীরা ইবনে শোবা (রাঃ) লৌহ শিরস্ত্রাণ পরিহিত অস্ত্রশস্ত্র সঙ্জিত পাশেই দন্ডায়মান ছিলেন । তিনি তরবারীর খাপ ওরওয়ার হাতে মেরে বলে উঠল, বে- আদব, হাত সরিয়ে রাখ । ওরওয়াহ জিজ্ঞেস করল, ইনি কেঃ রাসূল (সাঃ) বললেন, মুগীরা ইব্নে শোবা। স্বীয় ভাতিজার পরিচয় পেয়ে ওরওয়া বলল, তোর গাদ্দারীর পরিণতি আমি এখনও ভুগছি, আর তোর এরূপ ব্যবহার? হযরত মুগীরা (রাঃ) ওরওয়ার ভাতিজা ছিলেন, ইসলাম গ্রহণের পূর্বে তিনি কয়েক ব্যক্তিকে হত্যা করেছিলেন। ওরওয়া সে হত্যার জরিমানা তখনও আদায় করছিল । একথার সে দিকেই ইঙ্গিত ছিল। অতঃপর সে রাসূল (সাঃ)-এর সাথে আলাপ আলোচনায় লিপ্ত হল। মোটকথা সে দীর্ঘক্ষণ (সাঃ) রাসুল (সাঃ) -এর সাথে কথাবার্তার ফাকে ফাকে সাহাবায়ে কিরামের অবস্থাও পর্যবেক্ষণ করতে থাকে পরিশেষে মক্কাবাসীদের কাছে গিয়ে সে এরূপ তথ্য দেয় যে, হে কোরায়েশগণ ! আমি কায়সার ও কিসরা এবং নাজ্জাশীর শাহী দরবারে গিয়েছি । আমি দুনিয়ার কোন বাদশাহ্কে এত শ্রদ্ধা তার সভাসদকে করতে দেখিনি, যত শ্রদ্ধা মুহান্মদকে তার সাহাবারা করেন । মুহাম্মদ থুথু ফেললে যার হাতে পড়ে সে তা মুখে ও শরীরে মেখে নেয়। তার আদেশ পাওয়া মাত্র সাথে সাথে তা পালন করার জন্য সবাই ঝাপিয়ে পড়ে । তীর অযূর পানি নিয়ে পরস্পরে কাড়া কাড়ি লেগে যায়। তার অযূর পানি মাটি স্পর্শ করার পূর্বেই তারা হাতে, গায়ে মালিশ করে নেয়। কেহ্ এক বিন্দুও না পেলে, অন্যের ভিজা হাত নিজের মুখে মালিশ করে। তারা মুহাম্মদের সামনে খুব নীচু স্বরে কথা বলেন। শ্রদ্ধায় কেহ তীর দিকে মাথা উচু করে তাকায় না। তীর মাথার অথবা দাড়ির কোন চুল পড়লে শ্রদ্ধার সাথে তা উঠিয়ে রাখে। মোটকথা, মনিবের এত শ্রদ্ধা করতে আমি আর কোথাও দেখিনি । ইত্যবসরে, রাসূল (সাঃ)-এর দূত হিসাবে হযরত ওসমান (রাঃ) মক্কার নেতৃবৃন্দের সাথে আলোচনার জন্য সেথায় পৌছলেন । মুসলমান হলেও মন্কাবাসীদের অন্তরে তার প্রতি যথেষ্ট সম্মান ছিল। এ জন্যে তার ব্যাপারে তেমন ভয়ের কোন কারণ ছিলনা ৷ তাকে মক্কায় পাঠানোর পর সাহাবীরা বলাবলি করতে লাগলেন, ওসমান কাবা শরীফে তাওয়াফ করবে আর আমরা রয়ে গেলাম । তখন রাসূল (সাঃ) বললেন, আমার তো মনে হয় না, ওসমান আমাকে ছেড়ে তাওয়াফ করবে । মক্কায় আবান ইবনে সাঈদ হযরত ওসমান (রাঃ)-কে আশ্রয় দিয়ে বলল, আপনি যেথায় ইচ্ছা যেতে পারেন ; কেহ আপনাকে বাধা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।