দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত ২৩৮ হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) আরয করলেন, হে আল্লাহ্র রাসূল ! (সাঃ) এখন আপনি বায়তুল্লাহ শরীফ যিয়ারতে এসেছেন । যুদ্ধের কোন ইচ্ছা আদৌ নেই । এতে যদি বাধা প্রদান করে আমরা ও তাদের সাথে যুদ্ধ করব । রাসূল (সাঃ) এ প্রস্তাবে সম্মত হয়ে হোদায়াবিয়া নামক স্থানে পৌছলেন। তখন বোদায়েল ইব্‌নে ওরাকা একদল লোকসহ রাসূল (সাঃ)-এর সাথে সাক্ষাত করে বলল, হে মুহাম্মদ! আপনাকে মঙ্কাবাসীরা মঙ্ধায় প্রবেশ করতে দিবেনা । তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত । রাসূল (সাঃ) বললেন, আমরা তো যুদ্ধের জন্য আসিনি, উদ্দেশ্য হল শুধু ওমরা করা । তিনি আরও বললেন, লাগাতার যুদ্ধ বিগ্রহে আমাদের যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছে । আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে । তারা সম্মত হলে আমরা তাদের সাথে সন্ধি করতে প্রস্তুত । যেন আমরা পরস্পর আর কোন যুদ্ধ বিখহ না করি । তারা যদি এতে সম্মত না হয়, তাহলে আমি আল্লাহ্র কসম করে বলছি যার কুদরতী হাতে আমার জান, আমি এ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করব যতক্ষণ পযর্ন্ত ইসলাম জয়যুক্ত না হবে অথবা আমার গদা্নি দেহ থেকে বিচ্ছিন্ন নী হবে। বোদায়েল বলল, আপনার প্রস্তাব তাদের কাছে পৌছে দিচ্ছি, । সুতরাং সে মন্ধার কাফেরদের কাছে রাসূল (সাঃ) এর প্রস্তাব পৌছালে এতে তারা কোন কর্ণপাত করল না। ESR EC EE ETT সাকাফী কাফেরদের প্রতিনিধি হয়ে রাসূল (সাঃ)-এর কাছে এসে বলল, হে মুহাম্মদ! আপনি যদি চান যে, সমস্ত আরববাসীকে ধ্বংস করে দিবেন, তা কখনও সম্ভব নয়। কেননা, এরূপ কোন নজীর ইতিহাসে নেই যে, কেহ তাদেরকে ধ্বংস করতে পেরেছে। আর যদি তারা আপনার উপর জয়ী হয়, তাহলে আপনার রক্ষা নেই । কেননা, আপনার চারদিকে নীচু শ্রেণীর লোকজন দেখতে পাচ্ছি । বিপদের সময় তারা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। এ কথা শুনা মাত্র হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) বজ্মকন্ঠে বলে উঠলেন। হে দুর্ভাগা, কি করে ধারণা করলি যে, আমরা রসুল (সাঃ)-কে একাকী ছেড়ে পালিয়ে যাব? ওরয়াহ্‌ জিজ্ঞেস করল, ইনি কে? রাসূল (সাঃ) বললেন, আবু বকর (রাঃ) । ওরয়াহ্‌ হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)-কে লক্ষ্য করে বলল, তোমার বহু দিনের একটা এহ্‌সান আমার কাছে রয়েছে, যার প্রতিদান আমি এখনও দিতে পারিনি, নচেত আমি তোমার কথার সমুচিত জবাব দিতাম ৷ অতঃপর সে পুনরায় রাসূল (সাঃ)-এর সাথে কথাবার্তায় লিপ্ত হল । আরবের দস্তুর মোতাবেক সে কথায় কথায় রাসূল (সাঃ)-এর দাড়ি মোবারকের দিকে হাত প্রসারিত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।