দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৩৭ এটি সে পবিত্র চাদর যেটি আমীর মুয়াবিয়া তার খিলাফত আমলে যুহাইরের কাছ থেকে দশ হাজার দেরহামের বিনিময়ে কিনে নিতে চেয়েছিলেন । কিন্তু যুহাইর এ বলে প্রত্যাখ্যান করেছিলেন যে, “রাসূল (সাঃ)-এর দেয়া পবিত্র চাদর খানা অন্য কাউকে দিয়ে আমি তাকে নিজের উপর গুরুত্ব দিয়ে পারি না।” অবশ্য আমীর মুয়াবিয়া (রাঃ) যুহাইর (রাঃ) এর মৃত্যুর পর এ চাদরটি তার পরিবারের কাছ থেকে থেকে বিপুল অর্থের বিনিময়ে কিনে নিয়েছিলেন। পরবর্তী উমাইয়া খলীফাগণ এ চাদরটি গায়ে জড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানে ভাষণ দান করতেন উল্লেখ্য যুহাইরের আলোচ্য স্তুতি কাব্যে প্রভাবিত হয়েই পরবর্তীকালে আবু আবদুল্লাহ্‌ শরফুদ্দীন মুহাম্মদ বুসাইরীও ৬০৮-৬৯৩ হিজরী) কাসীদায়ে নামে ১৬২ পঙ্ক্তিবিশিষ্ট একখানা কাসীদা রচনা করেন। তখন তিনি ছিলেন অসুস্থ ৷ কাসীদাটি রচনার পর তিনি স্বপ্রযোগে রাসূল (সাঃ) এর খিদমতে পেশ করলে রাসূল (সাঃ) তাকে নিজের চাদর উপহার দেন এবং তীর শরীরে হাত বুলিয়ে দেন। এতে সুস্থ হয়ে যান । হযরত কাআব (রাঃ) ইবনে যাহাইরকে দেয়া রাসূল (সাঃ) যে চাদরটি নাকি আজো তুরঙ্কে সংরক্ষিত আছে। " হুদায়বিয়ার সন্ধি ও সাহাবীদের মনোভাব ষষ্ঠ হিজরী সনে যিলকদ' মাসে প্রসিদ্ধ হুদায়বিয়ার সংঘটিত হয় । প্রায় চৌদ্দ শত সাহাবী নিয়ে রাসূল (সাঃ) ওমরা করার উদ্দেশ্যে মক্কা মুকারর্মাহ রওয়ানা হন মন্ধার কাফেররা খবর পেয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে, মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করতে দেয়ার জন্য ব্যাপক প্রস্তুতি শুরু করল । তারা মন্ধার আশে পাশে আরবের বিভিন্ন গোত্রের প্রতি তাদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য আহবান করল । এদিকে রাসূল (সাঃ) যুল- হুলায়ফা নামক স্থানে পৌছে এক ব্যক্তিকে তথ্য সংগ্রহের জন্য মক্কায় পাঠালেন । লোকটি পূর্ণ তথ্য সংগ্রহ করে আসফান নামক স্থানে রাসূল (সাঃ)-এর সাথে সাক্ষাত করে তথ্য দিল যে, মন্ধায় কাফেররা এক শক্তিশালী দল গঠন করছে এবং পার্শ্ববর্তী গোত্ৰসমুহকেও তাদের সাহাযার্থে ডেকে পাঠিয়েছে। সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন রাসূল (সাঃ) এ পরিস্থিতিতে কি করা যায়? রাসূল (সাঃ) নিজেই বললেন, একটা কাজ এমন করা যেতে পারে যে, আমরা বাইরে থেকে সাহায্যকারীদের ঘর বাড়ি আক্রমণ করতে পারি। যখন তারা এ খবর শুনবে তখন তারা মক্কা অভিমুখ থেকে ফিরে চলে আসবে । অথবা কোথাও আক্রমণ না করে আমরা সম্মুখে অগ্রসর হতে পারি । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।