দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৩৬ বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার দর্শন লাভের পর যাবতীয় দুঃখ-কষ্ট ও মুসিবত আমার কাছে অতি তুচ্ছ হয়েছে। আমার মাতা-পিতা আপনার উপর কোরবান হোক । হে আল্লাহ্র রাসূল! আপনি জীবিত আছেন । তাই পিতা, স্বামী ,পুত্র ও ভাইয়ের শহীদ হয়ে যাওয়াতে আমার কোন দুঃখ নেই । আপনিই আমার পরম শান্তনা । রাসূল (সাঃ)-এর কাছ থেকে পুরস্কারপ্রাপ্ত সাহাবী কবি কাআব ইবনে যুহাইর মুযানী ছিলেন জাহলি যুগের বিখ্যাত কবিদের একজন ৷ হযরত ওমর (রাঃ) তাকে ‘আশহারুশ শোয়ারায়িল আরব’ তথা আরবের সর্বাপেক্ষা বেশী খ্যাতিমান কবি বলে অভিহিত করতেন । ঙষ্ঠ হিজরীতে তীর ভাই বুজাইর (রাঃ) ইসলাম গ্রহণ করলে কাআব অত্যন্ত রুষ্ট হয়ে ওঠেন । বুজাইর বাধ্য হয়ে হিযরত করে চলে যান । এতে কাআব রাসূল (সাঃ) ও হযরত আবু বকর (রাঃ) এর বিরুদ্ধে অসৌজন্যমূলক কবিতা লিখে লিখে মদীনাগামী লোকদের হাতে নিজের ভাই বুজাইরের কাছে পাঠাতে থাকে। তিনি এসব কবিতা সম্পর্কে রাসূল (সাঃ)-এর অবহিত করলে তিনি অত্যন্ত মর্মাহত হয়ে বলেনঃ “কাআবকে দেখা মাত্র হত্যা করবে ।” তারপর থেকে কাআব মঙ্ধায় গিয়ে নিয়মিতভাবে কোরায়েশদের সাথে মিলে ইসলাম ও মুসলিম বিদ্বেষী তৎপরতায় বলিষ্ঠ ভূমিকা পালন করতে থাকে । তায়েফ অভিযান থেকে রাসূল (সাঃ)-এর মদীনা ফেরার পর কাআবের ভাই বুজাইর ক্বাবকে চিঠি লিখে জানান যে, রাসূল (সাঃ) কঠিন থেকে কঠিনতর বিরোধী ও বিদ্বেষীকেও ক্ষমা করে দেন! তুমিও এসে তাঁর কাছে ক্ষমা চেয়ে নাও রাসূল (সাঃ)-এর নির্দেশ শোনার পর ক্রমাগত বিরোধী গেত্রের কাছে কাআব আশ্রয় লাভের চেষ্টা করতে থাকে । কিন্তু সবাই যখন তাকে আশ্রয় দিতে অস্বীকার করে, তখন ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে মদীনা অভিমুখে যাত্রা করে । তার রাসূলের দরবারে পৌছার ব্যাপারে বিভিন্ন রকম বর্ণনা রয়েছে। তিনি রাসূল (সাঃ)-এর দরবারে ক্ষমা প্রার্থনা করে তার খিদমতে তার বিখ্যাত জ্তুতি পাঠ করে শুনান। এতে ৫৮টি পংক্তি ছিল। এ কবিতা পঙক্তিগুলো শোনার সাথে সাথে হযরত (সাঃ) অথৈ সাগর উতলে উঠে তিনি নিজের চাদরখানা কীধ থেকে খুলে যুহাইরের মাথায় দিয়ে দেন। যে লোকটি আজীবন রাসূল (সাঃ) অপচর্চায় মেতে থাকত সে আজ রাসূল (সাঃ) চাদর মোবারকের কোমল স্পর্শে বিনায়াবনত হয়ে পড়ল । রাসূল (সাঃ), এর দরবার থেকে কোন কবির পুরস্কারপ্রাপ্তির এটাই সর্বপ্রথম ঘটনা । বস্তুতঃ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।