দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৩৫ হবে। আর যারা হকের উপর অটল থাকবে, আল্লাহ্র পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান । যেহেতু আল্লাহ্‌ হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)-এর মাধ্যমে খিলাফতের কাজ সমাধা করবেন, তাই তাকে সময়োপযোগী ধৈর্য, সহ্য ও জ্ঞান দান করেছিলেন রাসূল (সাঃ)-কে কোথায় দাফন করা হবে- মদীনায়, নাকি মক্কায়, না বায়তুল মুকাদ্দাসে? এ নিয়ে সাহাবায়ে কিরামের মধ্যে মতবিরোধ দেখা দিলে- তিনি ফয়সালা দিলেন যে, আমি রাসূল (সাঃ)-কে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, ‘কোন নবী যেখানে ইন্তিকাল করেন সেখানেই তার কবর হয়।' এভাবে একটি জটিল সমস্যার সমাধান হয়ে যায় তীর মাধ্যমে এবং তা সকলে মেনে নেন । তিনি ওয়ারিশী সম্পত্তির সমস্যার সমাধান এভাবে করলেন যে, তিনি বলেন, রাসূল (সাঃ) ইরশাদ করেছেন, নবীদের কোন উত্তরাধিকারী হয় না । তীদের ত্যাজ্য সম্পত্তি সদকা হিসাবে গণ্য হয়। তিনি খিলাফতের সমস্যার সমাধান করেন যে, রাসূল (সাঃ) ইরশাদ করেছেন, খিলাফতের হকদার একমাত্র কোরায়েশ বংশের লোক ৷ রাসূল (সাঃ) আরও বলেন, যে ব্যক্তি মুসলমানদের খলীফা নিযুক্ত করার ব্যাপারে বে- পরওয়া হয়ে কাউকে আমীর মনোনীত করে তার উপর আল্লাহ্‌র লা’নত । রাসূল প্রেমিক এক স্ত্রীলোকের অস্থিরতা ওহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ে অনেক মুসলমান শাহাদাত বরণ করেন। এ ভয়াবহ দুর্ঘটনার খবর যখন মদীনায় পৌছে, তখন মেয়েলোকেরা পর্যন্ত অস্থির হয়ে ঘর থেকে বের হয়ে লোকজনকে জিজ্ঞেস করল, আমাদের রাসূল (সাঃ) কি অবস্থায় আছেন? এ মুহূর্তে কেহ তাঁকে খবর দিল যে, তোমার পিতা শহীদ হয়েছেন। তিনি ইন্নালিল্লাহ পড়লেন এবং অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, আমার রাসূল (সাঃ) কি অবস্থায় আছেন? তখন কেহ্‌ বলে উঠল, তোমার স্বামী শহীদ হয়েছেন। তিনি এবারও ইন্নালিল্লাহ পড়লেন এবং প্রচন্ড অস্থির অবস্থায় জিজ্ঞেস করলেন, তোমরা বল, আমার রাসূল (সাঃ) কেমন আছেন? এভাবে কেহ ভাঁকে বলল, তোমার ছেলে শহীদ হয়েছে। একজন এসে আর অস্থিরতার সাথে রাসূল (সাঃ)-এর কথা জিজ্ঞেস করছিলেন। অবশেষে লোকেরা তাকে বলল, রাসূল (সাঃ) ভাল আছেন এবং মদীনায় আসছেন । তিনি বললেন, আমি আমার মনকে বুঝ দিতে পারছি না £ তোমরা বল, রাসূল (সাঃ) এখন কোথায় আছেন? লোকেরা ইশারা করে বলল, রাসূল (সাঃ) এঁ দলে আছেন । তিনি দৌড়ে গিয়ে রাসূল (সাঃ)-কে এক বার দেখে চক্ষুকে শীতল করে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।