সাহাবা চরিত 0 ২৩৪ ইশারা করে বললেন, ইয়া রাসূলাল্লাহ! ইনি আমার মা । তীর হিদায়েতের জন্য দোয়া করে ইসলামের দাওয়াত দিন । রাসূল (সাঃ) দোয়া করে মুসলমান হওয়ার দাওয়াত দিলেন, তিনি সাথে সাথেই ইসলাম গ্রহণ করলেন। হযরত আবু বকর (রাঃ)-এর অস্থিরতা হযরত ওমর (রাঃ)-এর বীরত্ব; শক্তি ও নির্ভাঁকতা প্রবাদ বাক্যরূপে বিদ্যমান । আজ চৌদ্দ শত বছর পরেও তার সে- কীর্তি বিশ্বময় প্রশংসিত । তিনিই সর্ব প্রথম মুসলমান, যিনি নিজের ইসলামের কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন এত বড় বীরপুর্ুষ হয়েও তিনি রাসূল (সাঃ)-এর ইন্তিকালে আত্মভোলা হয়ে ধৈর্যচ্যুত হয়ে যান। রাসূল (সাঃ)-এর মহব্বতে জ্ঞান হারা অবস্থায় উন্ক্ত তরবারী হাতে নিয়ে ঘরের বাইরে এসে ঘোষণা করলেন, যে ব্যক্তি এ কথা বলবে যে, আমার রাসূল (সাঃ)-এর ইন্তিকাল হয়েছে, আমি তার গর্দান উড়িয়ে দিব । রাসূল (সাঃ) তো স্বীয় রবের সাথে সাক্ষাত করতে গেছেন। যেমন হযরত মুসা (আঃ) তুর পাহাড়ে আল্লাহ্র সাথে সাক্ষাত করতে যেতেন। অচিরেই তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন । আমি তাদের হাত পা কেটে দিব যারা রাসূল (সাঃ)-এর ইন্তিকালের খবর ছড়িয়েছে। হযরত ওসমান (রাঃ) বাকশক্তি হারিয়ে একেবারে নিঃছুপ হয়ে বসে পড়লেন । দ্বিতীয় দিন পযর্ন্ত তার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। মৃত্যুশোকে হযরত আলী (রাঃ) নড়াচড়া করার ক্ষমতাটুকুও হারিয়ে ফেললেন। একমাত্র হযরত আবু বকর (রাঃ) পাহাড়সম ধৈর্যের পরিচয় দিলেন। রাসূল (সাঃ)-এর সাথে অসাধারণ মহব্বত থাকা সত্বেও তিনি অত্যন্ত ধীরস্থির ও শান্তভাবে ঘরে প্রবেশ করলেন এবং প্রথমে রাসূল (সাঃ)-এর কপালে চুমু খেলেন । অতঃপর ঘর থেকে বের হয়ে হযরত ওমর (রাঃ) কে বললেন, হে ওমর ! বসে পড়। তারপর সবাইকে সম্বোধন করে একটি খোতবা দিয়ে তিনি বললেন, যে ব্যক্তি মুহাম্মদ (সাঃ)-কে ভালবাসে, সে যেন জেনে নেয় যে, মুহাম্মদ (সাঃ) -এর ইন্তিকাল হয়ে গেছে। আর যখীরা এক আল্লাহ্র ইবাদত করে, তাদের উদ্দেশ্যে বলছি, সে আল্লাহ্ চিরঞ্জীব ও অমর । অতঃপর তিনি এ আয়াতে তিলাওয়াত করলেন- LAS Ck SISSY SG Uy “ মুহাম্মদ (সাঃ) কেবলমাত্ৰ একজন রাসূল ছিলেন। তার পূর্বেও অনেক রাসূল গত হয়েছেন। ”অতএব, তিনি যদি মারা যান অথবা শহীদ হন, তাহলে কি তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করবে? হ্যা, তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও, তাতে আল্লাহ্র কোন ক্ষতি করতে পারবেনা, বরং নিজেরাই ক্ষতিগ্রস্থ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।