সাহাবা চরিত 0 ২৩৩ বাচবেন না । হারাম শরীফে দাড়িয়ে বনী তাইমের বীর পুরুষরা ঘোষণা করল যে, এ দুর্ঘটনায় যদি আবু বকর, (রাঃ) মারা যায়, তাহলে আমরা প্রতিশোধে ওতবা ইব্নে রাবীয়াকে হত্যা করব, কারণ তার ভূমিকা ছিল আবু বকর (রাঃ)-কে মারধরের ব্যাপারে অধিক । | হযরত আবু বকর (রাঃ) সন্ধ্যা পর্যন্ত অচেতন অবস্থায় থাকার পর যখন হুশ ফিরে এল, তখন প্রথম কথাই ছিল যে, আমার রাসূল (সাঃ) কি অবস্থায় আছেন? বনী তাইমের উপস্থিত লোকজন এ কথা শুনে তাকে নানান কথা বলতে লাগল যে, যার কারণে তোমার এ করুণ অবস্থা, আবারও তারই নাম। তারা তার মাতা উন্মুল খায়ের (রাঃ)-কে বলে গেল যে, তার জন্য কিছু আহারের ব্যবস্থা করতে । তার মাতা কিছু খানা তৈরী করে তাকে খেতে বলল । একই কথা যে, আমার রাসূল (সাঃ)-এর অবস্থা কি? তিনি নিরাপদে কি আছেন? তার মাতা বললেন, আমার তো জানা নেই তিনি কেমন আছেন? মাতাকে বললেন ওমরের বোন উম্মে জামীলের কাছে জিজ্ঞেস করতে, তিনি ছেলের কষ্ট সহ্য করতে না পেরে উন্মে জামীলের কাছে গিয়ে রাসূল (সাঃ)-এর অবস্থা জিজ্ঞেস করলে উন্মে জামীল (রাঃ). সাধারণ নিয়মানুসারে নিজের ইসলামকে কঠোরভাবে গোপন রেখে বললেন, অনুমতি হলে তাকে দেখে আসতে পারি । উম্মে খায়ের তাকে সাথে নিয়ে হযরত আবু বকর (রাঃ)-এর কাছে এলেন উন্বমে জামিল তার এ অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন। জালিমরা তাকে কিভাবে অত্যাচার করেছে? আল্লাহ্ তাদেরকে কঠোর শাস্তি দান করুন । ॥_ হযরত আবু বকর (রাঃ) তাকে জিজ্ঞেস করলেন, বল! আমার রাসূল (সাঃ)-এর অবস্থা কি? তিনি কেমন আছেন? উনশ্বে জামিল তার মার দিকে ইশারা করে বললেন, তার বিষয়ে ভয়ের কোন কারণ নেই । তখন তিনি বললেন, রাসূল (সাঃ) ভাল আছেন। হযরত আরকামের ঘরে আছেন। হযরত আবু বকর (রাঃ) বলে উঠলেন, আল্লাহ্র কসম আমি এঁ পর্যন্ত কিছুই খাবনা এবং পান করবনা যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ্ (সাঃ)-কে দর্শন না করব । হযরত আবু বকরের কসম শুনে তার মাতা আরও অস্থির হয়ে পড়লেন । কেননা, রাসূল (সাঃ)-এর সাথে সাক্ষাতের পূর্বে তিনি কিছুই খাবেন না । বাধ্য হয়ে তিনি এর ব্যবস্থা করলেন এবং কোন দুশমন দেখে ফেলে কিনা এ ভয়ে রাত গভীর হওয়ার অপেক্ষা করলেন রাতে তিনি হযরত আবু বকর (রাঃ)-কে নিয়ে হযরত আরকামের ঘরে পৌছলেন। হযরত আবু বকর রাসূল (সাঃ)-কে দেখা মাত্র তাকে জড়িয়ে ধরে কাদতে লাগলেন । আর রাসূল (সাঃ) ও তাকে ধরে কাদতে লাগলেন এবং সমস্ত মুসলমানও কাদতে লাগলেন। হযরত আবু বকর (রাঃ) উম্মে খায়েরের দিকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।