দ্বাদশ অধ্যায় নবী প্রেমের কয়েকটি অপূর্ব কাহিনী সাহাবায়ে কিরামের ' এ যাবত যেসব ঘটনা বর্ণিত হয়েছে, সব কটি ঘটনাই ছিল মহব্বতের নিদর্শন । একমাত্র রাসূলুল্লাহ্ (সাঃ)-এর প্রেম ও ভালবাসার সংস্পর্শেই তারা জান-মালের, মান-ইজ্জতের, ধন-সম্পদের, দুঃখ-দৈন্যের পরওয়া না করে অসাধ্য সাধন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহব্বত কোন দেখার বস্তু নয়। মহববত হল ভাষার উর্দ্ধে একটি অনুভূতির নাম । যখন অন্তরে সে প্রেমের আগুন জ্বলে উঠে, প্রাণপ্রিয় মাহবুবের মোকাবিলায় তার মান-ইজ্জত, লজ্জা-শরম সব কিছুই তুচ্ছ হয়ে যায়। মেহেরবান পরওয়ারদেগার প্রিয় মাহবুব নবীর উসিলায় আমাদের অস্তরে যদি মহব্বত দান করে দেন, তবে যে কোন ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যাবে। দ্বীনের প্রয়োজনে যে কোন মুসিবতই শান্তির মনে হবে। হযরত আবু বকর (রাঃ) কর্তৃক ইসলামের প্রথম ভাষণ ইসলামের প্রাথমিক যুগে কেহ ইসলাম গ্রহণ করলে যথাসম্ভব তা গোপন রাখার চেষ্টা করত । কাফেরদের নির্যাতনের ভয়ে স্বয়ং রাসূল (সাঃ)ও গোপন রাখার ব্যাপারে নও মুসলিমদের উৎসাহ দান করতেন । যখন মুসলমানদের ংখ্যা উন্নতি ইয়ে উনচল্লিশে দাড়ায়, তখন হযরত আবু বকর (রাঃ) রাসূল (সাঃ)-এর কাছে প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি চাইলে, প্রথমে অনুমতি দিতে অস্বীকার করেন। পরে অবশ্য হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)-এর বারংবার অনুরোধে সম্মত হন। তিনি নব দীক্ষিত মুসলমানদের নিয়ে কা'বা ঘরে উপস্থিত হয়ে খুত্বা দিলেন । এটাই ইসলামের প্রথম ভাষণ । সে দিনই রাসূল (সাঃ)-এর চাচা হযরত হাম্যাহ্ (রাঃ) ইসলাম গ্রহণ করার মাত্র তিন দিন পর হযরত ওমর (রাঃ) ইসলামে দীক্ষিত হন। হযরত আবু বকর (রাঃ)-এর খোত্বা শুরু হওয়ার সাথে সাথেই চারদিক থেকে কাফেররা মুসলমানদের উপর প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে উৎপীড়ন ও নিপিড়ন শুরু করে। হযরত আবু বকর (রাঃ) যথেষ্ট প্রভাবশালী ও বিত্তবান হওয়া সত্ত্বেও কাফেররা তাকে এমন মারধর করে যে, তার চেহারা, রক্তাক্ত এবং ভীবৎস হয়ে যায়। তাকে দেখে চেনার কোন উপায়ই ছিল না। জালেমদের নিষ্ঠুর অত্যাচারে তিনি বেনুস হয়ে যান। এ মর্মান্তিক খবর শুনে বনী তাইমের লোকজন তাকে নিয়ে যায়। অনেকেরই ধারণা ছিল যে, তিনি আর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।