দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0২৫ হাদীসের বর্ণনার বিপরীত হয়, তাহলে নির্দ্িধায় স্বীকার করতে হবে এতিহাসিকের ভুল হয়েছে, আল্মাহ্‌ ও রাসূলের ভুল হতে পারে না । এমতাবস্থায় হাদীসের অনুকূলে ইতিহাসের ব্যাখ্যা করে উভয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে ঈমান বাচাতে হবে। ইতিহাসের বিশ্লেষণে কোন মতেই কুরআন, সুন্নাহকে বিসর্জন দেয়া চলবে না । এক কথায় বিরোধের ক্ষেত্রে কুরআন, সুন্নাহ্‌ হবে বিচারের মানদণ্ড, ইতিহাস নয়। ইতিহাসের কিছু কিছু বর্ণনা সাহাবা চরিত্রের উচ্চ মর্যাদা, উন্নত আদর্শ সম্পর্কে, সাধারণ পাঠকের মনে বিরূপ প্রতিক্রিয়া সঞ্চার করে থাকে। যেমন ইমাম হাসান (রাঃ)-এর মৃত্যু, কারবালার ঘটনা, হযরত আমীর মুয়াবিয়া (রাঃ) ইত্যাদি সম্পর্কে । বলাবাহুল্য আল্লাহ্‌ রাসূল বর্ণিত সাহাবাদের মর্যাদা সম্পর্কে যথোচিত সচেতনতার এবং ইতিহাস ও পরিস্থিতির সঠিক মূল্যায়নের অভাবই এ বিভ্রান্তির মূল কারণ । এরূপ ক্ষেত্রে প্রথমেই মনে রাখতে হবে যে, সাহাবাদের উচ্চ মর্যাদা আনল্লাহ্‌-রাসূল কর্তৃক বর্ণিত বর্ণনা পক্ষান্তরে এর পরিপন্থী বর্ণনা ও ঘটনা ইতিহাস বা এতিহাসিকের পরিবেশনা অসত্য । কুরআন-হাদীস বলে তীরা ভাল; এতিহাসিক এবং ইতিহাস বলে না, তীরা নিখুঁত নয়, অন্যান্যদের মত তাদেরও দোষগুণ, ভালমন্দের সমাবেশ রয়েছে। এমতাবস্থায় চিন্তা করে স্থির করতে হবে কে ভুল, কে শুদ্ধ? স্বীকার করতে হবে, আল্লাহ্‌-রাসূল ভুল করেছেন, নয় ইতিহাস ভুল করেছে, সঠিক সত্য পরিবেশনে অক্ষম রয়েছে। শরীয়তের পরিভাষায় এরূপ আইনসম্মত বিচারকে ইজতিহাদ বলা হয় এবং বিচারককে বলা হয় মুজতাহিদ । মুজতাহিদ তিনি তো ঠিকই, যিনি ভুল করেন তিনিও ঠিক; তাদের যে কোন একজনের সিদ্ধান্ত ও বিচার মেনে চলা যেমন শরীয়তসম্মত, পক্ষান্তরে কারও মত, কারও বিচার মেনে না নেয়া কিংবা অমান্য করে চলাও তেমনি বে-আইনী এবং মারাত্মক অপরাধ বলে বিবেচিত । বলাবাহুল্য বিচারক এবং শাস্ত্রবিদদের এ ধরনের ভুল হলেও তা সাধারণেরও ভুলের মৃত নয়; একে বলা হয় ইজতেহাদী ভূল; তাদের এ ভুলও প্রশংসনীয় ও কল্যাণকর । এ তথ্যের প্রতি ইংগিত করে বর্ণিত, রয়েছে যার ইজতিহাদ বা বিচারে ভুল হয়েছে তিনিও পুরস্কারে বঞ্চিত হবেন না । তিনিও একটি পুরস্কার পাবেন, পক্ষান্তরে যার ইজতিহাদ সঠিক হয়েছে, তিনি পাবেন দু*টি পুরস্কার । একটি সঠিক সিদ্ধান্তে জন্য, যথাসাধ্য সাধনায় পৌছার জন্য, অপরটি সঠিক সিদ্ধান্তের জন্য ।_ (বোখারী-মুসলিম) সাহাবাদের মতবিরোধও এ পর্যায়েরই ছিল। তাদের বিচারে বিরোধ কিং www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।