সাহাবা চরিত ২৩১ মিথ্যা কিছু কাহিনী শুনিয়ে আমাদের বাচ্চাদের নষ্ট করে থাকি । ভুত, পেতনীর ভয় না দেখিয়ে আল্লাহ্, আযাবের ভয় দেখানো উচিত৷ শিশুদেরকে সাহাবায়ে কিরাম ও আল্লাহ্ ওয়ালাদের কিচ্ছা কাহিনী শুনিয়ে দ্বীনের প্রতি আগ্রহী করা উচিত । তবেই তো তারা আল্লাহ্র সন্তুষ্টি ও অসন্তুষ্টি সম্পর্কে অবগত হবে। এতে তারা দুনিয়া ও আখিরাতের উপকৃত হবে। শিশুকালে স্মরণশক্তি অত্যন্ত প্রখর হয়ে থাকে। এ সময় শিশুকে যা শিখানো হয়, তা সে কখনো ভূলে না৷ শিশুকালে বাচ্চাদেরকে কুরআন হিফয করানো খুবই সহজ, মুখস্তও দ্রুত হয়, সময়ও কম লাগে, শায়খুল হাদীস হযরত মাওলানা যাকারিয়া কান্ধলবী (রহঃ) বলেন, আমার পিতা মায়ের দুধ ছাড়ানোর পূর্বেই এক পারা চতুর্থাংশ হিফয করে ছিলেন। তিনি সাত বছর বয়সে পুরা কুরআনের হাফেয হন। আমার দাদা তাঁকে বলে এ সাত বছর বয়সেই তিনি হিফযের ফাঁকে ফাকে ফার্সীর পহেলী থেকে নিয়ে বুস্তা, সেকান্দর নামা এসব জটিল জটিল কিতাবের বেশির ভাগ তিনি এ সময়ের মধ্যেই পড়েছেন। তিনি বলেন, গরম মৌসুমে ফযরের নামাযের করে দুপুরের খানা খেতাম ৷ বিকালে অত্যন্ত আনন্দের সাথে ফাসী কিতাব সমূহ পড়তাম ৷ ছয় মাস পৰ্যন্ত আমার এ অভ্যাস নিয়মিত চলতে থাকে। হ্য় মাস পর্যন্ত দৈনিক এক খতম করা, সাথে সাথে অন্যান্য কিতাব পড়া কি চাট্রিখানি কথ|? এ দূরহ কাজটি তিনি সম্পাদন করেছেন মাত্র সাত বছর বয়সে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।