দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ২৩০ মুহাদ্দিসীনগণের অভিমত ৷ সাত বছর বয়সে হাদীস মুখস্থ করা এবং বর্ণনা করা কি সাধারণ ব্যাপার? অথচ আমরা সাত বছর বয়সে দ্বীনের সামান্য জ্ঞানও শিখতে সক্ষম হইনি । হযরত ইমাম হোসাইন (রাঃ)-এর জ্ঞানচর্চা হযরত ইমাম হোসাইন (রাঃ) তার বড় ভাই হযরত ইমাম হাসান (রাঃ) থেকে এক বছরের ছোট ছিলেন। রাসূল (সাঃ)-এর ইন্তিকালের সময় বয়স ছিল মাত্র ছয় বছর কয়েক মাস। এ বাচ্চা কতটুকু দ্বীন শিখতে পারে? তবুও তিনি আটটি হাদীস রেওয়ায়েত করেছেন। মুহাদ্দিসীনগণ তাকে এসব বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত করেছেন যারা আটটি হাদীস বর্ণনা করেছেন। হযরত ইমাম হোসাইন (রাঃ) বলেন, আমি রাসূল (সাঃ)-কে বলতে শুনেছি, যে কোন ব্যাক্তি মুসিবতগ্রস্থ হবার অনেক দিন পরেও তা স্বরণ আসলে যদি 55৯ 2%! HESS) পড়ে তাহলে সে প্রথম বার মুসিবতগ্রস্থ হবার ন্যায় নেকী পাবে। তিনি আরও বলেন, গীত (যা) তৰা করে, যে ব্যক্তি,জলপথে ভ্রমণ করার সময় ক 5951 2575 (০) ০০০ = এ দোয়া পড়ব সে পানিতে ডোবা থেকে নিরাপদ থাকবে। হযরত হোসাইন (রাঃ) ২৫ বার পায়ে হেঁটে হজ্ব করেছেন। মোট কথা দ্বীনের প্রতিটি কাজ অত্যন্ত গুরুত্্‌ সহকারে অধিক পরিমাণে করতেন। হযরত রাবীয়া (রাঃ) বলেন, আমি হযরত হোসাইন (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূল (সাঃ)-এর কোন কথা আপনার স্মরণ আছে কি? তিনি বললেন, হ্যঁ। আমি একবার একটি জানালার উপর রাখা কিছু খেজুর থেকে একটি মুখে দিয়ে ফেলি রাসূল (সাঃ) আমাকে বললেন, ওটা ফেলে দাও । আমাদের জন্য সদকা জায়েয নয় । হযরত হোসাইন (রাঃ) বলেন, রাসূল (সাঃ) ইরশাদ করেছেন, মুসলমানের অভ্যাস হল, অযথা সময় নষ্ট না করা। এ ধরনের শিশুকালের অসংখ্য ঘটনাবলী সাহাবায়ে কিরাম বর্ণনা করেছেন। হযরত মাহমুদ. ইব্‌নে রাবী (রাঃ) বলেন, রাসূল (সাঃ)-এর ইন্তিকালের সময় আমার বয়স মাত্র পীচ বহর ছিল। আমি জীবনভর এ কথা ভুলব না যে, একদিন রাসূল (সাঃ) আমাদের বাড়ী এসে কুয়া থেকে পানি পান . করলেন এবং একটি কুলি আমার মুখে করলেন। আমরা আজে বাজে সত্য www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।