সাহাবা চরিত 0 ২২৮ রাসূল (সাঃ)-এর কাছে যখন এ কথা প্রকাশ করা হল তখন তিনি বললেন, তুমি লিখতে থাক, এঁ আল্লাহ্র কসম খেয়ে বলছি, যার হাতে আমার জীবন, রাগে হোক ধা খুশীতে হোক, এ মুখ থেকে হক কথা ছাড়া অন্য কিছু বের হয় না। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, হযরত আবদুল্লাহ ইবনে আমর ইব্নে আস (রাঃ) বড় আবেদ ও মুত্তাকী ছিলেন, । এতদসত্বেও তিনি ব্যতীত অন্য কোন সাহাবী আমার চেয়ে বেশী রেওয়ায়েত করেননি । আমি লেখতাম না, তিনি লিখে রাখতেন এর দ্বারা বুঝা যায় যে, আবু হুরায়রা (রাঃ) থেকে তার রেওয়ায়েত বেশী । যদিও আমাদের যুগে হযরত আবু হুরায়রা (রাঃ)-এর রেওয়ায়েতই অধিক পরিমাণে পাওয়া যায় । হযরত যায়েদ (রাঃ) -এর কুরআন হিফ্য করা অনেক বড় বুজুর্গ সাহাবী ছিলেন হযরত যায়েদ ইব্নে সাবিত (রাঃ) তিনি ছিলেন মদীনা মুনাওয়ারার মুফ্তী, এছাড়াও বিচার, ফারায়েয, ইলমে কিরাআত প্রভৃতি বিষয়ে ছিলেন প্রথম শ্রেণীর সাহাবী । রাসূল (সাঃ)-এর হিযরতের সময় তার বয়স মাত্র এগার বছর ছিল । অল্প বয়স্ক হওয়ার দরুণ তিনি বদর ও উহুদ যুদ্ধে শরীক হতে পারেননি। রাসূল (সাঃ)-এর হিযরতের পীচ বছর পূর্বে মাত্র ছয় বছর বয়সে তিনি এতিম হয়ে যান । হিযরতের পর মদীনা মুনাওয়ারায় লোকজন দরবারে তাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে এসে রাসূল (সাঃ) এর খিদমতে হাযির হত । হঁযরত যায়েদ (রাঃ) বলেন, আমাকে যখন রাসূল (সাঃ) এর খিদমতে হাযির করা হল, তখন লোকেরা রাসূল (সাঃ)-এর কাছে আরয করল এ ছেলেটি বনী নাজ্জার গোত্রীয়। আপনার মদীনায় আসার পূর্বেই সে সতেরটি সূরা মুখস্ত করেছে। রাসূল (সাঃ) পরীক্ষা করার জন্য আমাকে পড়তে বললেন, আমি সূরা ক্কাফ পড়ে শুনালাম। রাসূল (সাঃ) আমার পড়া খুব পছন্দ করলেন। ইয়াহুদীদের কাছ থেকে যেসব চিঠি পত্র লেখা হত সেগুলো ইহুদীদের দ্বারাই লেখানে হত । কেননা তাদের ভাষা ছিল ইবরানী। একবার রাসূল (সাঃ) আমাকে বললেন, ইহুদীদের দ্বারা পত্র লেখানো আমার পছন্দ হচ্ছে না, তুমি ইহুদীদের ভাষা শিখে নাও মাত্র পনের দিনে তাদের ভাষা শিখে ফেললাম । তারপর থেকে ইবরানী ভাষায় যাবতীয় চিঠি আমিই লিখতাম এবং পড়তাম । অন্য বর্ণনায় রয়েছে, রাসূল (সাঃ)-এর নির্দেশে সুরইয়ানী ভাষা তিনি মাত্র সতের দিনে শিখে ফেলেন। হযরত হাসান (রাঃ)-এর শৈশবে জ্ঞানচর্চা তৃতীয় হিযরী রমযান মাসে হযরত ইমাম হাসান (রাঃ)-এর জন্মগ্রহণ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।